আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

আবেদনের জন্য ধন্যবাদ,আমরা মুসলিমদের চাকরি দেই না

আবেদনের জন্য ধন্যবাদ,আমরা মুসলিমদের চাকরি দেই না

চরম মুসলিম বিরোধী দেশ ভারত

‘আপনার আবেদনের জন্য ধন্যবাদ। আপনাকে দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আমরা শুধু অমুসলিম প্রার্থীদেরকে চাকরি দিয়ে থাকি।’ এটা ছিল জিশান আলী খান নামের এক মুসলিম চাকরি প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে ভারতীয় একটি নামকরা হীরা রপ্তানি কোম্পানির জবাব। কোম্পানির পক্ষ থেকে দেয়া ইমেইল বার্তায় এ কথাগুলো লেখা ছিল। হরে কৃষ্ণা এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড নামের মুম্বাই ভিত্তিক কোম্পানিটি সম্প্রতি চাকরির বিজ্ঞাপন দেয়। ইন্টারন্যাশনাল বিজনেসে এমবিএ করা জিশান আলী খানও তার বন্ধুদের সাথে চাকরির জন্য আবেদন করেন। নিয়ম অনুযায়ী, গত মঙ্গলবার তিনি তার সিভি কোম্পানির ইমেইলে পাঠান। এর বিশ মিনিটের মধ্যেই ফিরতি ইমেইল আসে জিশানের কাছে। তিনি বলেন, ‘আরো বেশ কয়েকজন বন্ধুর সাথে আমিও সিভি পাঠাই। তাদের প্রায় অর্ধেককে তাৎক্ষণিকভাবে ডাকা হয়েছে। আর আমি আবেদনের বিশ মিনিটের মধ্যে একটি ফিরতি ইমেইল পাই। সেটা পড়ে আমি অবাক হয়ে যাই।’ জিশান বলেন, ‘প্রথমে আমি এটাকে কৌতুক মনে করেছিলাম। তারা যদি আমার আবেদন গ্রহণ না-ই করতে চায় তাহলে অন্য কারণ দেখাতে পারতো।’ পরে তার এই বাজে অভিজ্ঞতার কথা লিখে ফেসবুকে একটা পোস্ট করেন জিশান। এতে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাটি নিয়ে বেশ সমালোচনা শুরু হওয়ায় বুধবার কোম্পানির একজন সিনিয়র এক্সিকিউটিভের পক্ষ থেকে ‘দুঃখ’ প্রকাশ করে আরেকটি ইমেইল পাঠানো হয় জিশানের কাছে। হরে কৃষ্ণার এইচআর বিভাগের প্রধান এবং সহকারী ভাইস প্রেসিডেন্ট মাহেন্দ্র এস. দেশমুখের পাঠানো সেই ইমেইলে বলা হয়, ‘আমরা এটা পরিস্কার করতে চাই যে, লিঙ্গ, গোত্র বা ধর্ম বিবেচনায় আমাদের কোম্পানি চাকরিপ্রার্থীদের মধ্যে কোনো বৈষম্য করে না। কোনো কারণে কষ্ট পেয়ে থাকলে আমরা গভীরভাবে দুঃখিত।’ জিশানের পক্ষ থেকে দ্য হিন্দু পত্রিকাকে দেয়া ইমেইলের একটি স্ন্যাপশটে দেখা যায় দেশমুখ আরো লিখেছেন, ‘নতুন যোগ দেয়া আমার একজন প্রশিক্ষণার্থী সহকর্মী মিসেস দিপিকা টিকে ভুল করে ইমেইলটি পাঠিয়েছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত