আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ভারতে করোনা সেন্টারে অগ্নিকাণ্ড, ৯ জনের মৃত্যু

ভারতে করোনা সেন্টারে অগ্নিকাণ্ড, ৯ জনের মৃত্যু

চারদিনের মধ্যে দ্বিতীয়বার ভারতে করোনায় আক্রান্তদের চিকিৎসা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) গুজরাটের আহমেদাবাদের একটি বেসরকারি করোনা হাসপাতালে আগুন লেগে ৮ জনের মৃত্যু হয়েছিল। এবার অন্ধ্র প্রদেশের বিজওয়াড়ায় এক কোভিড সেন্টারে ভয়াবহ আগুনে মারা গেছেন ৯ জন।

বিজওয়াড়ার স্বর্ণ প্যালেস নামের একটি হোটেলকে কোভিড সেন্টারে পরিণত করেছিলেন রমেশ হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার (৯ আগস্ট) ভোর সোয়া ৫টায় ওই হোটেলেই আগুন লাগে। দুর্ঘটনার সময় সেখানে ৩০ কোভিড রোগী ও ১০ স্টাফ ছিলেন। আধ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এখন পর্যন্ত হোটেল থেকে ২০ জনকে উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। ভবনে আটকা পড়া অন্যদের উদ্ধারের চেষ্টা চলছে জানায় তারা। কৃষ্ণা ডিস্ট্রিক্ট কালেক্টার মোহাম্মদ ইমতিয়াজ বলেছেন, ‘ঘটনা ঘটেছিল ৫টার দিকে। হাসপাতালে ২২ জনের মতো রোগীর চিকিৎসা চলছিল। পুরো ভবন খালি করা হচ্ছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ তদন্ত করা হবে।’

এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, ১৫ থেকে ২০ জন মানুষ আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং দুই থেকে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি এ ঘটনায় উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন। এ ব্যাপারে কর্মকর্তাদের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য অন্ধ্র প্রদেশে ১ লাখ ২৯ হাজার ৬১৫ জন সুস্থ হওয়ার পর এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮৫ হাজার ৪৮৬ জন। স্বাস্থ্য কর্মকর্তারা সেখানে ১ হাজার ৯৩৯ জনের মৃত্যু নিশ্চিত করেছেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত