আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

বিজেপিকে ভয় পায় ফেসবুক!

বিজেপিকে ভয় পায় ফেসবুক!

এলএ বাংলা টাইমস

ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে ভয় পায় ফেসবুক! অবাক করা হলেও এমন তথ্যই দিয়েছে  ওয়াল স্ট্রিট জার্নাল। এই ভয় এতটাই যে এর জন্য বিজেপি’র বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে সংস্থার নীতি ভাঙতেও পিছপা হয় না ফেসবুক। 

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়, বিজেপি নেতাদের বিরুদ্ধে ‘বিদ্বেষ রোধ আইন’ প্রয়োগে বাধা দিয়েছিলেন এ দেশে ফেসবুকের পাবলিক পলিসি এগজিকিউটিভ আঁখি দাস। 

প্রতিবেদনে দাবি করা হয়েছে, আঁখি দাস সংস্থার কর্মীদের বলেছিলেন, বিজেপি নেতাদের আইনভঙ্গকারী হিসেবে শাস্তি দিলে ভারতে ফেসবুকের ব্যবসায়িক ক্ষতি হতে পারে। 

সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসায় মদত দিতে ফেসবুকে বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন তেলঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিংহ। সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের জন্য একাধিক বার বিতর্কে জড়িয়েছেন এই বিজেপি নেতা। টি রাজাকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য সুপারিশ করেছিলেন ফেসবুকের কর্মীরা। ‘বিপজ্জনক ব্যক্তি এবং সংস্থা’ নীতির ভিত্তিতেই এই সুপারিশ করা হয়েছিল। কিন্তু তাদের সংস্থার ভারতীয় শাখার পাবলিক পলিসি ডিরেক্টর আঁখি দাসের হস্তক্ষেপেই ওই বিধায়কের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। 

টি রাজা সিংহের মতোই উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগ উঠেছে কপিল মিশ্র, অনন্ত হেগড়েসহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধেও। একই ভাবে করোনাভাইরাস সংক্রমণ, লাভ জিহাদ-সহ একাধিক বিষয় টেনে বিজেপি এবং আরএসএসের সংগঠনগুলি এ দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যা প্রচার করলেও তা নিয়ে পদক্ষেপ না করার অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে। এই সমস্ত ঘটনাকে বিজেপি এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলির প্রতি ফেসবুকের ‘পক্ষপাতমূলক পদক্ষেপ’ বলে অভিযোগ এসেছে। 

মার্কিন সংবাদপত্রে প্রকাশিত খবর সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফেসবুকের মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেন, ‘‘উস্কানিমূলক মন্তব্য বা বিদ্বেষ ছাড়ালে ফেসবুক তা নিষিদ্ধ বলে গণ্য করে। কোনও রাজনৈতিক ব্যক্তি বা দল নিরপেক্ষ হয়েই সংস্থা বিশ্বজুড়ে এই কাজ করে। যদিও এ ক্ষেত্রে আরও উন্নতির জায়গা রয়েছে।’’ 

একাধিক সংবাদমাধ্যমের তরফে আঁখি দাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও সাড়া মেলেনি। এই অবস্থায় আঁখি দাসের রাজনৈতিক যোগাযোগের বিষয়টিও সামনে এনেছেন অনেকে। আঁখি দাসের বোন রশ্মি দাস জেএনইউ-তে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র সভাপতি ছিলেন বলে দাবি করেছেন ভারতের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশ।






এলএবাংলাটাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত