আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনিকে 'বিষপ্রয়োগ'

রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনিকে 'বিষপ্রয়োগ'

ছবি: এলএবাংলাটাইমস

রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনি 'বিষপ্রয়োগ' করা হয়েছে৷ বিষক্রিয়ার ফলে বর্তমানে কোমায় আছেন নাভালনি।

নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ জানিয়েছেন, নাভালনি বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উড়োজাহাজে করে সাইবেরিয়ার টমস্ক থেকে মস্কো ফেরার সময় অসুস্থ বোধ করতে শুরু করেন। উড়োজাহাজে চা পরিবেশনে পর সেটি পান করায় অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে বিষপ্রয়োগ করা হয়েছে। 

ইয়ারমিশ জানান, সাইবেরিয়ার ওমস্ক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভেন্টিলেশনে আছেন নাভালনি।

এক টুইটার বার্তায় ইয়ারমিশ বলেন, আমাদের ধারণা, আলেক্সির চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মেশানো হয়েছে। সকালে তিনি শুধু এটাই পান করেছিলেন। তিনি এখন অচেতন অবস্থায় হাসপাতালে আছেন।তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তিনি গুরুতর অসুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

উল্লেখ্য, ৪৪ বছর বয়সী আইনজীবী ও দুর্নীতিবিরোধী আন্দোলনকারী আলেক্সি নাভালনি ক্রেমলিনবিরোধী বিক্ষোভ সমাবেশ করার জন্য সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার কারাবরণ করেন।আগামী মাসে রাশিয়ার আঞ্চলিক নির্বাচনে নাভালনি ও তার মিত্ররা সমর্থিত প্রার্থীদের প্রচারণায় কাজ করছিলেন।


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত