আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ফিলিপাইনে বোমা বিস্ফোরণ: নিহত ১০, আহত ১৭

ফিলিপাইনে বোমা বিস্ফোরণ: নিহত ১০, আহত ১৭

ফিলিপাইনের দক্ষিণে সুলু প্রদেশে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টা নাগাদ বিস্ফোরণের এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সামরিক ও পুলিশ বাহিনী। এই বিস্ফোরণে বহু হতাহতের আশঙ্কা করছে তারা। দ্বিতীয় বিস্ফোরণ ঘটে এক ঘণ্টা পর বেলা ১টার দিকে।

সামরিক সূত্রে প্রাথমিক রিপোর্ট বলছে, সুলু প্রদেশের রাজধানী জোলোর ব্যস্ত সড়কের পাশে একটি মুদি দোকানের সামনে প্রথম বিস্ফোরণ হয়। দ্বিতীয় বিস্ফোরণ কাঁপিয়ে দেয় শহরের একটি গির্জাকে, এটিও ‘বড় বিস্ফোরণ’ ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশের মুখপাত্র জানান, তারা ক্ষয়ক্ষতি যাচাই ও পরিস্থিতি বিশ্লেষণ করছেন। পুলিশ ও সামরিক বাহিনীর যৌথ সন্ত্রাসবিরোধী টাস্ক ফোর্সের মুখপাত্র ক্যাপ্টেন রেক্স পায়োট বলেছেন, জোলো দ্বীপের টাউন প্লাজার কাছে ‘ভারী বিস্ফোরণ হয়েছে’।

তারা এক বিবৃতিতে অন্তত পাঁচজন সেনা ও চারজন সাধারণ মানুষ নিহতের খবর দিয়েছে। কোভিড মহামারি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় পৌর কর্মীদের সহায়তার সময় সেনাদের ট্রাকের কাছে আইইডি বহন করা একটি মোটরসাইকেল থেকে প্রথম বিস্ফোরণ হয় বলে জানান স্থানীয় রেডক্রসের প্রধান রিচার্ড গর্ডন।

তবে মাউন্ট কারমেলের আওয়ার লেডি গির্জার কাছে দ্বিতীয় বোমা হামলাটি আত্মঘাতী ছিল জানান লেফটেনন্যান্ট জেনারেল করলেটো ভিলনুয়ান। তিনি বলেন, এক নারী ওই আত্মঘাতী বোমা হামলা চালিয়ে একজন নিহত হন। কর্তৃপক্ষের তথ্য সঠিক হলে দেশটিতে এটি চতুর্থ আত্মঘাতী বোমা হামলার ঘটনা।

গত বছর একই গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত হন। ওই দিন রোববার প্রার্থনার জন্য সবাই একসঙ্গে হতেই বোমা বিস্ফোরিত হয়।

সর্বশেষ হামলার ছবি পিটিভি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে। সামরিক যানের আশেপাশে হতাহতদের দেহ মাটিতে পড়ে থাকতে দেখা গিয়েছে। চারপাশে ধ্বংসযজ্ঞের চিহ্ন। এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী।

অবশ্য দেশের দক্ষিণাঞ্চল মিন্দানাওর স্বাধীনতাকামী গোষ্ঠী আবু সায়াফের আনাগোনা সুলু অঞ্চলে বেশি। প্রায় সময় সেখানে ডাকাতি, অপহরণ ও বোমা হামলার মতো অপরাধমূলক কর্মকাণ্ড করে কুখ্যাত এই সংগঠনটি।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত