আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কোমায় কিম, উ. কোরিয়ার দায়িত্ব নিতে পারেন বোন!

কোমায় কিম, উ. কোরিয়ার দায়িত্ব নিতে পারেন বোন!

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ফের গুরুতর অসুস্থতার খবর মিলেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে জানানো হয়েছে, গুরুতর অসুস্থ কিম এখন কোমায় রয়েছেন। এমন অবস্থায় উত্তর কোরিয়ার দায়িত্ব নিতে পারেন তার বোন কিম ইয়ো জং। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম ডায়ে জুংয়ের এক ঘনিষ্ঠের বরাত দিয়ে এখবর প্রকাশ করা হয়েছে।

কিম ডায়ে জুংয়ের ঘনিষ্ঠ তথা দক্ষিণ কোরিয়া প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা চ্যাং সং মিন সামাজিক মাধ্যমে দাবি করেছেন, উত্তর কোরিয়ার নিয়ম হল কোনো নেতা তার কাজের দায়িত্ব অন্যজনকে ততক্ষণ দিতে পারেন না যতক্ষণ না তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন, বা তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে তাহলে কেন দায়িত্ব নিচ্ছেন কিমের বোন।

চ্যাং সং মিনের কথা উদ্ধৃত করে দ্য কোরিয়া হেরাল্ড বলেছে, 'আমার কাছে খবর কিম কোমায় রয়েছেন। কিন্তু তার জীবন এখনও শেষ হয়নি। এখনও পর্যন্ত উত্তরাধিকার তুলে দেওয়ার পুরো প্রক্রিয়া হয়নি। তাই কিম ইয়ো জংকে সামনে আনা হচ্ছে। কারণ বেশিদিন ধরে শূন্যস্থান ফেলে রাখা সম্ভব নয়।'

চ্যাং আরও জানিয়েছেন, চীনের এক গোপন অথচ নির্ভরযোগ্য সূত্রে তিনি খবর পেয়েছেন যে কিম কোমায় রয়েছেন।

সাউথ কোরিয়ান ডেইলি জানিয়েছে, সিওলের গুপ্তচর এজেন্সি প্রশাসনিক কর্মকর্তাদের জানিয়েছেন যে উত্তর কোরিয়ায় কিমের একটি নিয়ম নিয়ে রুদ্ধদার বৈঠক হয়েছে। সেই নিয়মে কিম ঠিক করেছিলেন, তিনি না থাকলে তার খুব কাছের কয়েকজনের অধিকার থাকবে সিদ্ধান্ত নেওয়ার। এই নিয়মে কোনো পরিবর্তন করা যায় কিনা তা নিয়েই বৈঠক হয়েছে বলে খবর।

গত কয়েক মাস ধরে জনসমক্ষে আসেননি উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ক। তার শরীর খারাপের খবর অনেক দিন ধরেই সংবাদমাধ্যমে ঘুরছিল। এমনকি এই খবরও রটে যায় যে মৃত্যু হয়েছে কিম জং উনের। যদিও তারপরেই ১১ এপ্রিল দলের পলিটব্যুরো বৈঠকে সভাপতিত্ব করতে দেখা যায় কিমকে। তারপরেই ২ মে একটি সার কারখানার উদ্বোধন করতেও দেখা যায় কিমকে।

চ্যাংয়ের দাবি, বহুদিন ধরেই অসুস্থ কিম। তিনি সুস্থ আছেন বলে উত্তর কোরিয়ার তরফে তার যেসব ছবি প্রকাশ করা হয়েছে সেগুলি সব ভুয়া বলেই দাবি করেছেন তিনি।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত