আপডেট :

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

কোরআন পোড়ানোর র‌্যালিতে যোগ দেওয়াকে কেন্দ্র করে সুইডেনে সংঘর্ষ

কোরআন পোড়ানোর র‌্যালিতে যোগ দেওয়াকে কেন্দ্র করে সুইডেনে সংঘর্ষ

মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন পোড়ানোর র‌্যালিতে এক মুসলিমবিরোধী ডেনিশ রাজনীতিবিদকে যোগ দিতে বাধা দেওয়া কেন্দ্র করে সুইডেনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে শনিবার পুলিশ জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ও পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে বিক্ষোভকারীরা মালমো এলাকায় পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়েছে এবং সড়কে টায়ার জ্বেলে বিক্ষোভ করে। এর আগে বিকেলে সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবারও বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে।
 
পুলিশের মুখপাত্র রিকার্ড লন্ডকুইভিস্ট জানিয়েছেন, শুক্রবার দুপুরে বিক্ষোভকারীরা কোরআনের একটি কপি পুড়িয়েছিল। পরে এদের মধ্য থেকে প্রায় ৩০০ জন বিক্ষোভ করে। ১০ থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার জুমার সময় মালমোতে কোরআন পোড়ানোর  এক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল অভিবাসনবিরোধী ডানপন্থি ডেনিশ দল হার্ড লাইনের নেতা রাসমাস পালুডানের। তবে কর্তৃপক্ষ পালুডানের আসার স্থান আগেই খালি করে ফেলে এবং দুই বছরের জন্য তার সুইডেনে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরে তাকে মালমো থেকে গ্রেপ্তার করা হয়।

মালমোর পুলিশের মুখপাত্র ক্যালে পারসন বলেন, ‘আমাদের সন্দেহ ছিল তিনি সুইডেনের আইন লঙ্ঘন করতে যাচ্ছেন। তার আচরণ নিয়েও ঝুঁকি ছিল...যা সমাজের জন্য হুমকির।

অবশ্য পালুডানের সমর্থকরা তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করে। এসময় ছয় জনকে গ্রেপ্তার করা হয়।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত