আপডেট :

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

করোনা আক্রান্ত হলেই কেবল আপনি যেতে পারবেন এই দ্বীপে

করোনা আক্রান্ত হলেই কেবল আপনি যেতে পারবেন এই দ্বীপে

এলএ বাংলা টাইমস

ব্রাজিল তথা দক্ষিণ আমেরিকার অন্যতম সুন্দর দ্বীপপুঞ্জ ফার্নান্দো দে নরোনহা। সমুদ্রে নীল জলরাশি, স্বর্ণালী বালির সৈকত, সাগরের পানিতে ডলফিনের সাঁতার কাটার দৃশ্য...সব মিলিয়ে ভীষণ মনোমুগন্ধকর এই দ্বীপ পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। সারা পৃথিবী থেকেই প্রতিবছর ভ্রমণপিয়াসীরা এই দ্বীপে ছুটে আসেন।


করোনাভাইরাস মহামারীর কারণে মার্চের মাঝামাঝি থেকে দ্বীপটি বন্ধ ছিল। সম্প্রতি এটি উন্মুক্ত করা হয়েছে পর্যটকদের জন্য। তবে দ্বীপে ভ্রমণের শর্থ হিসেবে কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এমন ব্যক্তিরাই কেবল এই দ্বীপে যাওয়ার অনুমতি পাবেন।

দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য পের্নাম্বুকোর কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের অন্যতম সেরা সমুদ্র সৈকত হিসেবে পরিচিত ফার্নান্দো দে নরোনহা দ্বীপ আগামী সপ্তাহেই পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে। 

এর আগে গত ২৭ তারিখ দ্বীপ কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে জানায়, কমপক্ষে ২০ দিন আগে করোনা শনাক্ত হয়েছে এমন পর্যটকরা নমুনা পরীক্ষার ফল দেখিয়ে দ্বীপে প্রবেশ করতে পারবেন। এছাড়া সেরোলজিক্যাল পরীক্ষায় যাদের যাদের শরীরে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে দেখা যাবে, তারাও পরীক্ষার সনদ দেখিয়ে দ্বীপে যেতে পারবেন।
তবে শুধু করোনা আক্রান্তরাই কেন যেতে পারবেন তার ব্যাখ্যা কর্তৃপক্ষ দেননি।

ফার্নান্দো দে নরোনহা ২১টি দ্বীপের সমন্বয়ে গঠিত ফার্নান্দো দে নরোনহা একটি আগ্নেগিরিজাত দ্বীপপুঞ্জ। বিরল উদ্ভীদ এবং জীবজন্তুসমৃদ্ধ দ্বীপটি একটি সংরক্ষিত অঞ্চল।  গত বছর ১ লাখ ৬ হাজার পর্যটক দ্বীপটি ভ্রমণ করেন। এখানকার ন্যাশনাল পার্কটিকে ২০০১ সালে ইউনেস্কো ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ হিসেবে ঘোষণা করে। 







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত