আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

এবার চীনা কূটনীতিকদের ওপর বিধিনিষেধ আরোপ করলো যুক্তরাষ্ট্র

এবার চীনা কূটনীতিকদের ওপর বিধিনিষেধ আরোপ করলো যুক্তরাষ্ট্র

এলএ বাংলা টাইমস

চীনের ওপর একের পর এক বিধিনিষেধ আরোপের প্রক্রিয়ায় আবারও নতুন মাত্রা যোগ করলো যুক্তরাষ্ট্র। চীনের শীর্ষ কূটনীতিকরা যুক্তরাষ্ট্রের কোনও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শনের আগে স্টেট ডিপার্টমেন্টের অনুমোদন নিতে হবে। 
এছাড়া ৫০ জনের বেশি ব্যক্তির অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যও একই ধরনের অনুমতির প্রয়োজন হবে। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ ঘোষণা দিয়েছেন। 


চীনে মার্কিন কূটনীতিকদের ওপর বেইজিং-এর বিধিনিষেধের পাল্টা হিসেবে এ ব্যবস্থা নিয়েছে ট্রাম্প প্রশাসন। এর বাইরে এটিকে চীনা গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের লড়াইয়ের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।

মাইক পম্পেও বলেন, আমরা শুধু পারস্পরিক অধিকার দাবি করছি। যুক্তরাষ্ট্রে চীনা কূটনীতিকরা যেসব সুবিধা পান; চীনেও মার্কিন কূটনীতিকদের সেসব সুবিধা পাওয়া উচিত। আজকের এই উদ্যোগের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সেই পথেই হাঁটতে চলেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে চীন। এই বিধিনিষেধকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে চীনের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের উচিত তার ভুল সংশোধন করা, এ সংক্রান্ত সিদ্ধান্তগুলো প্রত্যাহার করা এবং যুক্তরাষ্ট্রে চীনা কূটনীতিকদের প্রাসঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া।

কূটনীতিকদের ওপর বিধিনিষেধের পাশাপাশি যুক্তরাষ্ট্রে থাকা চীনা কনফুসিয়াস ইনস্টিটিউটের সবকটি সাংস্কৃতিক কেন্দ্রও বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আশাবাদ জানান, ২০২০ সালের শেষ নাগাদ চীনের এসব সাংস্কৃতিক কেন্দ্রগুলো দেশ ছাড়বে। তিনি চীনা ইনস্টিটিউটগুলোকে গুপ্তচরবৃত্তির দায়েও অভিযুক্ত করেন।







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত