আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

ভারত-চীন সীমান্তে উত্তেজনা থামছেই না

ভারত-চীন সীমান্তে উত্তেজনা থামছেই না

নিয়ন্ত্রণ রেখায় ভারত এবং চীনের মধ্যে উত্তেজনা কমছেই না। সম্প্রতি চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভারত হুমকি দিয়েছে যে, প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করা হবে। সেভাবেই সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

প্রায় চার দশকের মধ্যে প্রথমবার কয়েক মাস আগেই লাদাখ সীমান্তে রক্তক্ষয়ী সহিংসতায় জড়িয়েছিল চীন ও ভারত। এর মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা আর নাটকীয়তার পর চলতি সপ্তাহে আবারও বিরোধ বেঁধেছে দুই দেশের মধ্যে। উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে সীমান্তে অনুপ্রবেশের অভিযোগ তুলেছে। ফলে গত জুনের পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে লাদাখ সীমান্তের বহুল আলোচিত চূড়ান্ত নিয়ন্ত্রণরেখার (এলএসি) পার্শ্ববর্তী এলাকা।

এদিকে, সেনাবাহিনীর প্রস্তুতি সরেজমিনে দেখতে এসে শান্তির পক্ষেই কথা বললেন জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। শুক্রবার দু’দিনের লাদাখ সফরের দ্বিতীয় দিনে তিনি বলেন, ‘প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) উত্তেজনা রয়েছে। সে কারণে সতর্কতামূলক সেনা মোতায়েন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা নিশ্চিত যে আলোচনার মাধ্যমেই নিয়ন্ত্রণ রেখার উত্তেজনাকর পরিস্থিতির সমাধান সম্ভব।’ আড়াই মাস পূর্ণ হওয়ার আগেই আবারও লাদাখে পৌঁছে আজ জেনারেল মনোজ মুকুন্দ নিয়ন্ত্রণ রেখায় সম্ভাব্য চীনা হামলা ঠেকাতে ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতির খতিয়ে দেখেছেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন সেনা কর্মকর্তা এবং অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা হয়েছে। ভারতীয় জওয়ানদের মনোবল তুঙ্গে। ভারতীয় সেনারা যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে একই ভাবে চীনা-চ্যালেঞ্জ মোকাবিলার দাবি করেছিলেন, চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত।

সেনা সূত্রের খবর অনুযায়ী, দু’দিনের লাদাখ সফরে এসে বৃহস্পতিবার লেহ‌ এলাকায় সেনা কর্মকর্তাদের সঙ্গে প্যাংগং পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন জেনারেল মনোজ মুকুন্দ। তিনি বলেছেন, ‘সতর্কতামূলক ভাবে সেনা মোতায়েন করা হলেও আমরা নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থান করছি।’

চীনের পক্ষ থেকে গতকাল ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে নিয়ন্ত্রণ রেখায় সীমা লঙ্ঘনের অভিযোগ করা হলেও তা খারিজ করে দিয়েছেন ভারতের সেনাপ্রধান। তবে সেই সঙ্গে তিনি আশ্বাস প্রকাশ করেছেন যে, প্রয়োজন হলে যে কোনো পরিস্থিতিতে আমাদের সেনা কর্মকর্তা এবং জওয়ানরা দেশকে গর্বিত করবে।

গত ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকার পেট্রোলিং পয়েন্ট ১৪'র কাছে চীনা ফৌজের সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়। এতে আহত হয়েছিলেন আরও বেশ কয়েকজন জওয়ান। এর পরেই লাদাখ সফরে গিয়ে জেনারেল মনোজ মুকুন্দ বলেছিলেন, ‘আমাদের তরফ থেকে কোনও উস্কানি দেওয়া হবে না। কিন্তু সীমান্ত রক্ষায় কোনও আপস করবে না ভারতীয় সেনাবাহিনী।’

প্যাংগংয়ের দক্ষিণে নতুন করে উত্তেজনাকে কেন্দ্র করে দু'দেশের পক্ষ থেকে ব্রিগেডিয়ার স্তরের বৈঠক হলেও তাতে তেমন ‘অগ্রগতি’ হয়নি বলে সেনাবাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছে। এই পরিস্থিতিতে উত্তেজনা প্রশমনে আরও উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তাদের বৈঠকের সম্ভাবনা রয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত