আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ইরাক ও আফগানিস্তানে সেনা কমিয়ে আনছে যুক্তরাষ্ট্র

ইরাক ও আফগানিস্তানে সেনা কমিয়ে আনছে যুক্তরাষ্ট্র

ইরাকে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ছবি: সংগৃহীত

ইরাক ও আফগানিস্তান থেকে সেনা সদস্য কমিয়ে আনার ঘোষনা দিয়েছেন ইরাকে সফররত যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের শীর্ষ কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি। খবর বিবিসি’র। 


বাগদাদে জেনারেল ম্যাকেঞ্জি সাংবাদিকদের জানান, ইরাকে সেনা উপস্থিতির সংখ্যা ৫২০০ থেকে কমিয়ে ৩০০০ করা হবে। থেকে যাওয়া সেনা সদস্যরা দেশটি থেকে আইএস-র শেকড় নির্মূলে ইরাকি বাহিনীকে সহায়তা ও পরামর্শ দেওয়া অব্যাহত রাখবে। সেপ্টেম্বর মাসের মধ্যেই সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। 

কেনেথ ম্যাকেঞ্জি আরও বলেন, আইএস’র হুমকি মোকাবিলায় ইরাকি বাহিনী তাদের সক্ষমতা বাড়াতে পেরেছে বলে আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা। ইরাকি বাহিনীর সেই সক্ষমতাকে স্বীকৃতি দিয়েই দেশটি থেকে আমেরিকান সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। 

গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যত তাড়াতাড়ি সম্ভব দেশটি থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেন।

এছাড়া আফগানিস্থান থেকেও যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের কথা জানান ম্যাকেঞ্জি। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা ৮৬০০ থেকে ৪৫০০ তে নামিয়ে আনা হবে।

“আমরা দখলদার বাহিনী হয়ে আর থাকতে চাইনা। শুধুমাত্র কৌশলগত ও গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষার্থে যেমন, আল কায়দা ও আইসিসদের হুমকি মোকাবেলায় সেনাদের নিয়োজিত করা হবে”, বলেন ম্যাকেঞ্জি।








এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত