আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

বিশ্বব্যাপী একদিনে করোনায় আক্রান্ত ৩ লক্ষাধিক, মৃত্যু ৫৬৮৩

বিশ্বব্যাপী একদিনে করোনায় আক্রান্ত ৩ লক্ষাধিক, মৃত্যু ৫৬৮৩

প্রাণঘাতী ভাইরাস করোনার প্রকোপ থামছেই না। সারা বিশ্বে এখনো তাণ্ডব চালাচ্ছে অদৃশ্য ভাইরাসটি। এরই মধ্যে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি ৮৬ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা নয় লাখ ১৯ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন দুই কোটি ৫ লাখের বেশি মানুষ।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ হাজার ৬৮৩ জনের মৃত্যু হয়েছে অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়ে। একই সময়ে নতুন করে আরও ৩ লাখ ৪ হাজার ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন দুই লাখ ৩২ হাজারের বেশি মানুষ।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ৫১৯ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯ লাখ ১৯ হাজার ৫৭৭ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই কোটি ৫ লাখ ৭৪ হাজার ২৮৭ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির সবকটি অঙ্গরাজ্যেই হানা দিয়েছে করোনা। যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো, কলম্বিয়া, চিলি এবং স্পেন।

আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই কোনো দেশ। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৬ লাখ ৩৬ হাজার ২৪৭ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৯৭ হাজার ৪২১ জন।

ব্রাজিলকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে প্রতিবেশি দেশ ভারত। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৬ লাখ ৫৭ হাজার ৩৭৯ জন এবং মৃত্যু হয়েছে ৭৭ হাজার ৫০৬ জনের।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৪২ লাখ ৮৩ হাজার ৯৭৮ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৩০ হাজার ৪৭৪ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৫১ হাজার ৮৭৪ জন। এর মধ্যে মারা গেছেন ১৮ হাজার ৩৬৫ জন।

সংক্রমণে ৫ম অবস্থানে থাকা পেরুতে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭ লাখ ১০ হাজার ৬৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩০ হাজার ৩৪৪ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৫ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৬৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন দুই লাখ ৩৬ হাজার ২৪ জন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত