আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল-বাহরাইনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন

ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল-বাহরাইনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন

ইসরায়েল-বাহরাইনের চুক্তিতে পৌঁছেছে ট্রাম্পের মধ্যস্থতায়

ইসরায়েলের সঙ্গে এবার কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি হয়েছে আরেক আরব দেশ বাহরাইন। আর এবারও দেশ দুইটির কূটনৈতিক সম্পর্ক স্থাপনে মধ্যস্থতা করেছেন ট্রাম্প। এর আগে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে ট্রাম্পের মধ্যস্থতায় ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো।


শুক্রবার (১১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় ইসরায়েল-বাহারাইনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা জানান। তাছাড়া এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র, বাহরাইন ও ইসরায়েল এ বিষয়টি গণমাধ্যমে জানিয়েছে।


এই সমঝোতায় পৌঁছাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে কথা বলেন। এরপরই দেশ দুটি কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়।


প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘটনাকে আরেকটি ঐতিহাসিক বাঁক বদলের দিন হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে পুনরায় শান্তি প্রতিষ্ঠিত হবে।



এর আগে, গত মাসে প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সরাসরি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত। এরপরই মুসলিম বিশ্বে এ নিয়ে নিন্দার ঝড় ওঠে। হোয়াইট হাউসে আগামী ১৫ সেপ্টেম্বর দেশ দুটির মধ্যে এই চুক্তি স্বাক্ষর হবে বলে ট্রাম্প উল্লেখ করেন। ওই অনুষ্ঠানে বাহরাইনও যোগ দেবে বলে তিনি জানান।


ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন এক বিবৃতিতে জানান, আমিরাতের মতো বাহরাইনের সঙ্গে তাঁর দেশের সম্পর্ক স্থাপন শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে।



এদিকে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন দ্য প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এক বিবৃতিতে বলেছে, বাহরাইন-ইসরায়েল মধ্যকার এই চুক্তি ফিলিস্তিনিদের ওপর আরেকটি বিশ্বাসঘাতকতার ছুরিকাঘাত।


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত