আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

৯/১১ এ সংশ্লিষ্টতার অভিযোগে ২৪ সৌদি কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে পাঠানোর নির্দেশ

৯/১১ এ সংশ্লিষ্টতার অভিযোগে ২৪ সৌদি কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে পাঠানোর নির্দেশ

৯/১১ এর হামলায় সৌদি সংশ্লিষ্টতার আলামত মিললেও বরাবরই তা অস্বীকার করে আসছে রিয়াদ

যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২০০১ সালে সন্ত্রাসী হামলায় ২৪ জন সাবেক ও বর্তমান সৌদি কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য যুক্তরাষ্ট্রে পাঠাতে রিয়াদের প্রতি নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্রের এক আদালত। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালনকারী এক সাবেক রাষ্ট্রদূতও রয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ম্যানহাটন ফেডারেল আদালতে যুক্তরাষ্ট্রের ম্যাজিস্ট্রেট আদালতের বিচারপতি সারাহ নেটবুর্ন এই নির্দেশনা দেন। খবর- আল জাজিরার।


২০১৬ সালের ৯/১১ বার্ষিকীর দিনে জাস্টিস এগেইনস্ট স্পন্সরস অব টেররিজম অ্যাক্ট নামে একটি বিল মার্কিন সিনেটে মৌখিক অনুমোদন পায়। ফলে সন্ত্রাসী হামলায় স্বজন হারানো ক্ষতিগ্রস্ত মার্কিন পরিবারগুলোর পক্ষে সৌদি আরবের বিরুদ্ধে মামলার সুযোগ সৃষ্টি হয়।  হতাহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা ২৫টি মামলার মধ্য দিয়ে কোটি কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেন। 

এমনই একটি মামলা চলছে যুক্তরাষ্ট্রের ম্যাজিস্ট্রেট আদালতে। সেখানকার বিচারপতি নেটবুর্ন-এর সিদ্ধান্ত বৃহস্পতিবার ম্যানহাটনের আদালতে পড়ে শোনানো হয়।

মামলার বাদীদের কেউ কেউ অভিযুক্তদের জবানবন্দি নেওয়ার আর্জি জানিয়েছিলেন। তবে সে অনুরোধ প্রত্যাখ্যান করে বিচারপতি নেটবুর্ন নির্দিষ্ট সংখ্যক সৌদি কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার কথা বলেছেন। এর মধ্যে নাম রয়েছে প্রিন্স বন্দর বিন সুলতানেরও। ১৯৮৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে সৌদি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন সৌদি রাজপরিবারের এই সদস্য।

এর আগে ২০১৮ সালে মামলাটি খারিজ করে দেওয়ার আবেদন জানায় সৌদি সরকার। তবে যুক্তরাষ্ট্রের আরেক বিচারপতি সে আবেদন নাকচ করে দিয়েছিলেন।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল কায়েদা জঙ্গিরা বিমান ছিনতাই করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, পেন্টাগন ও পেনসিলভানিয়ার একটি মাঠে হামলা চালায়। নিহত হয় প্রায় তিন হাজার মানুষ। হামলায় সৌদি সংশ্লিষ্টতার আলামত মিললেও বরাবরই তা অস্বীকার করে আসছে রিয়াদ।








এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত