আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

আগামী বছরের মাঝামাঝির আগে মহামারী অবস্থার পরিবর্তন হবে না: যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশেষজ্ঞ

আগামী বছরের মাঝামাঝির আগে মহামারী অবস্থার পরিবর্তন হবে না: যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশেষজ্ঞ

সংক্রামক ব্যাধি বিষয়ক যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশেষজ্ঞ ড. অ্যান্টনি ফাউচি বলেছেন, মানুষের জীবন যাত্রা মহামারীর আগের স্বাভাবিক অবস্থায় ফিরতে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত সময় লাগবে। আর সেটা নির্ভর করছে কখন ভ্যাকসিন বা টিকা পাওয়া যাবে তার উপর। খবর ভয়েস অব আমেরিকা’র।

ফাউচি এমএসএনবিসি টেলিভিশনকে বলেন, টিকা বিতরণের কাজ সম্পন্ন করতে করতে যখন জনগণের বেশির ভাগ টিকা পেয়ে যাবেন এবং সুরক্ষিত হবেন তখন মহামারী স্বাভাবিক অবস্থায় আসবে। তবে সেটা ২০২১ সালে মাঝামাঝি বা শেষ দিকে হতে পারে।

এ দিকে মার্চের মধ্যবর্তী সময়ের পর এই প্রথম গত ২৪ ঘণ্টায় কানাডার কেউ করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা যায়নি বলে গতরাতে প্রকাশিত সেখানকার জনস্বাস্থ্য বিষয়ক তথ্যে জানা গেছে।

জন্স হপকিন্স ইউনিভর্সিটির তথ্য অনুযায়ী, কানাডায় গতকাল পর্যন্ত কভিড-১৯ এ সংক্রমিত মোট রোগীর নিশ্চিত সংখ্যা ১,৩৭,৬৭৬ জন এবং এতে মারা গেছেন ৯,২১৪ জন। কানাডার অধিকাংশ প্রদেশে এ মহামারী জনিত বিধিনিষেধ শিথিল করা হচ্ছে এবং সরাসরি উপস্থিতির মাধ্যমে ক্লাসের জন্য স্কুলও খুলে যাচ্ছে। এর ফলে গত কয়েকদিনে এ রোগের সংক্রমণ সামান্য বৃদ্ধি পেয়েছে।

বিশ্বজুড়ে কভিড-১৯ এ মোট সংক্রমণ সংখ্যা ২ কোটি ৮৯ লাখের বেশি বলে জন্স হপকিন্স ইউনিভর্সিটির হিসেবে জানানো হয়েছে। সংক্রমণ এবং মৃতের সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে। যুক্তরাষ্ট্রে মোট সংক্রমিত হয়েছেন ৬৬ লাখ মানুষ আর মারা গেছেন ১ লাখ ৯৪ হাজারের বেশি।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত