আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

লকডাউনের প্রতিবাদে ইসরাইলি মন্ত্রীর পদত্যাগ

লকডাউনের প্রতিবাদে ইসরাইলি মন্ত্রীর পদত্যাগ

ইসরাইলে আগামী শুক্রবার থেকে দ্বিতীয় দফায় লকডাউন আরোপের পরিকল্পনা করছে দেশটির সরকার।

নতুন করে আবারও লকডাউনের পরিকল্পনা করায় দেশটির আবাসনমন্ত্রী লিৎজমান রোববার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। খবর ব্লুমবার্গ ও জেরুজালেম পোস্টের।

শুধু পদত্যাগের ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, একইসঙ্গে তার দল সরকারি জোট থেকে বেরিয়ে যাবে বলেও হুমকি দিয়েছেন তিনি।

এর আগে, করোনাভাইরাসের কারণে মার্চের শেষ থেকে মে মাসের শুরু পর্যন্ত ইসরায়েলে প্রথম দফা লকডাউন আরোপ করা হয়েছিল।

এদিকে পদত্যাগের কারণ ব্যাখ্যা করে লিৎজমান বলেন, আবারও বিধিনিষেধ আরোপ করা হলে ইহুদিরা তাদের আসন্ন ধর্মীয় উৎসব উদযাপন করতে পারবেন না। তাই তিনি লকডাউনের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী শুক্রবার থেকে ইসরাইলে দ্বিতীয় দফায় লকডাউন আরোপের পরিকল্পনা রয়েছে। এ নিয়ে মন্ত্রিসভায় ভোটাভুটি হওয়ার কথা।

আগামী শুক্রবার থেকে ইহুদিদের নববর্ষ উৎসব 'রশ হাশানাহ' শুরু হবে। চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। পাশাপাশি ২৭ সেপ্টেম্বর ইহুদিরা তাদের সবচেয়ে পবিত্র দিন 'ইওম কিপুর' পালন করবে।

ইহুদিদের কট্টরপন্থি একটি দলের এই নেতা তার পদত্যাগ পত্রে লেখেন, এটি অন্যায় এবং শত সহস্র নাগরিকের অপমান। আপনারা এতদিন কোথায় ছিলেন? কেন ইহুদিদের ছুটির দিনগুলোই আপনাদের কাছে করোনাভাইরাস মোকাবেলার জন্য সঠিক সময় বলে মনে হল?

কিন্তু, জোটের শরিক আরেক কট্টরপন্থি দলের প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে লকডাউন আরোপের পক্ষে মত দিয়েছেন। তিনি বলেছেন, লকডাউন অমান্য করা হত্যাকাণ্ডের সামিল হবে।

অপরদিকে, করোনাভাইরাস মোকাবিলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকরা বলছেন, নেতানিয়াহু এ মহামারী মোকাবিলায় সময়মত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে না পারায় দেশে দ্বিতীয় দফায় লকডাউনের পরিকল্পনা করতে হচ্ছে।

প্রসঙ্গত, ৯০ লাখ মানুষের দেশ ইসরায়েলে গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক গড়ে তিন হাজার করে নতুন রোগী শনাক্ত হচ্ছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত