আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

উহান ল্যাবে তৈরি করোনাভাইরাস, আমার কাছে প্রমাণ আছে : চীনা ভাইরোলজিস্ট

উহান ল্যাবে তৈরি করোনাভাইরাস, আমার কাছে প্রমাণ আছে : চীনা ভাইরোলজিস্ট

চীনের জীবাণু বিশেষজ্ঞ লি মেং ইয়ান দাবি করেছেন, করোনাভাইরাস তৈরি করা হয়েছে উহানের গবেষণাগারে। আর সেই ভাইরাস নিয়ন্ত্রণ করে চীন সরকার। তিনি জানান, করোনাভাইরাস যে ল্যাবে তৈরি করা হয়েছে, সে ব্যাপারে তার কাছে বৈজ্ঞানিক প্রমাণ আছে।

চীনের মূল ভূখণ্ড থেকে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার মতো খবর পাওয়ার পর গত বছরের ডিসেম্বরে সে ব্যাপারে নজরদারি চালানোর দায়িত্ব পান তিনি।

হংকংয়ে কর্মরত ওই জীবাণুবিশেষজ্ঞ দাবি করেন, নজরদারি চালানোর সময় একটি গোপন অভিযানের খোঁজ পান তিনি। একই সঙ্গে তিনি জানান, জগণের সামনে ঘোষণা করার আগে থেকেই করোনা সংক্রমণের ব্যাপারে জানত চীন সরকার।

এর মধ্যে নিজের সুরক্ষাজনিত উদ্বেগে যুক্তরাষ্ট্রে চলে যান লি মেং ইয়ান। গত ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের একটি গোপন জায়গা থেকে ব্রিটিশ টক শো'র সাক্ষাৎকারে ‘হংকং স্কুল অব পাবলিক হেলথ’-এর 'ভাইরোলজি অ্যান্ড ইমিউনোলজি' বিশেষজ্ঞ জানান, গত ডিসেম্বর থেকে জানুয়ারির শুরুর মধ্যে চীনে 'নয়া নিউমোনিয়া'-র ওপর দুটি গবেষণা করেছেন।

সেই গবেষণার ফল নিজের উর্ধ্বতন কর্মকর্তাকে দিয়েছিলেন। যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) পরামর্শদাতা। মেং আশা করেছিলেন, ‘চীন সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ঠিক কাজ করা হবে।'

সেই কাজ করা তো হয়নি, উল্টো তাকে চুপ থাকতে বলা হয়। নাহলে গায়েব করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া  হয়। যদিও মেং মনে করেন, চীনে এসব খুবই স্বাভাবিক।

তিনি  এ ব্যাপারে বলেন, কেউ জবাব দেয়নি। মানুষ সরকারকে ভয় পায় এবং সুরক্ষিত হওয়ার জন্য আরো সুযোগ-সুবিধা-সহ সরকার এবং ডাব্লিউএইচও'র সঙ্গে মিলিত হওয়ার অপেক্ষা করছেন তারা। কিন্তু এটা অত্যন্ত জরুরি (ছিল)।

তিনি আরো জানান, চীনা নববর্ষের সময় চীন থেকে সারাবিশ্বে বিভিন্ন জিনিসপত্র পাঠানো হয়। সে কারণে ওই বিষয়ে মুখ খোলার সিদ্ধান্ত নেন তিনি। কারণ করোনাভাইরাস অত্যন্ত সংক্রামক ও ভয়ানক ভাইরাস। আমার বক্তব্য, এটা মানুষ ও বিশ্বব্যাপী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

মেং জানান, সত্য বলার কারণে তাকে চরম মূল্য দিতে হচ্ছে। পুরো বিষয়টি বেশ ভয়ের। কারণ তাকে অনবরত হুমকি দেওয়া হয়েছে। কিন্তু তিনি বলেন, আমি জানতাম, যদি আমি বিশ্বকে সত্য না বলি, তাহলে আমি অনুতপ্ত হতাম।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত