আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

এবার নোবেল শান্তি পুরষ্কারে মনোনীত হলেন নেতানিয়াহু

এবার নোবেল শান্তি পুরষ্কারে মনোনীত হলেন নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে সম্পর্কোন্নয়নের চুক্তি করায় তাকে এই মনোনয়ন দেন ইতালির এই সংসদ সদস্য পাওলো গ্রিমোলদি।  নেতানিয়াহুকে নোবেল শান্তি পুরষ্কারের যোগ্য বলে বর্ণনা করে এই প্রস্তাব দেন তিনি। নিউ ইয়র্ক ভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ খবর জানায়।


গাজায় যখন ইসরায়েলি সেনারা অবিরাম বিমান হামলা চালাচ্ছে, ইসরায়েলি আদালতে যখন তার বিরুদ্ধে দুর্নীতির বিচার চলছে, তার পদত্যাগের দাবিতে জেরুসালেমে বিক্ষোভ-প্রতিবাদের ১৪তম সপ্তাহ চলছে, ঠিক তখনই নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনয়ন পেলেন নেতানিয়াহু। 

নেতানিয়াহু প্রসঙ্গে ইতালির অ্যান্টি-মাইগ্রেন্ট লিগ পার্টির সদস্য গ্রিমোলদি টুইটারে বলেন, আমিরাত-বাহরাইনের সঙ্গে ইসরায়েলের চুক্তি ছাড়াও সৌদি আরবের সঙ্গে বন্ধন সুদৃঢ় করেছেন নেতানিয়াহু। এজন্য শান্তিতে তার নোবেল পুরষ্কার পাওয়া উচিত। 

তিনি আরও বলেন, আমি নিশ্চিত নোবেল কমিটি আমার প্রস্তাব গ্রহণ করেছে। 

আরেক টুইটে গ্রিমোলদি আশা প্রকাশ করে বলেন, এককভাবে না হোক, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু যৌথভাবে পুরষ্কার পাবেন।

নোবেল শান্তি পুরস্কারের জন্য গত সপ্তাহে মনোনয়ন পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের একজন রাজনীতিবিদ ও সংসদ সদস্য তার নাম প্রস্তাব করেন। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের শান্তিচুক্তিতে মধ্যস্থতা করে তিনি এই পুরষ্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। 








এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত