আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী গ্রেপ্তার

রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী গ্রেপ্তার

১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দিল্লি থেকে উত্তরপ্রদেশের হাথরসে যাওয়ার পথে তাদের গ্রেপ্তার করা হয়।

গণধর্ষণ ও নির্মম অত্যাচারে হাথরসে এক দলিত নারীর মৃত্যুর ঘটনায় ফুঁসে উঠেছে পুরো ভারত। বুধবার মুম্বাইতে মোমবাতি মিছিল করেছেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। সেই আন্দোলন আরও জোরদার করতেই হাথরস যাওয়ার সিদ্ধান্ত নেন রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, বৃহস্পতিবার রাহুল ও প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতা-নেত্রীদের প্রতিনিধি দলের একটি কনভয় হাথরসের পথে রওনা হয়। কংগ্রেসের এই কর্মসূচি ঠেকাতে ১৪৪ ধারা জারি করেছিল যোগী সরকার। রাহুল-প্রিয়াঙ্কাদের কনভয় হাইওয়ের গ্রেটার নয়ডায় আসতেই আটকে দেওয়া হয়। কিন্তু এরপরও রাহুল-প্রিয়াঙ্কা স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে হেঁটে রওনা দেন হাথরসের দিকে।

এ সময় রাহুল টুইটারে লিখেছেন, ‘এইমাত্র পুলিশ আমাকে ধাক্কা দিয়েছে, লাঠিচার্জ করেছে এবং মাটিতে ফেলে দিয়েছে। আমি জানতে চাই এদেশে কি কেবল মোদিই হাঁটতে পারবেন? সাধারণ মানুষ কি হাঁটতে পারবেন না? আমাদের গাড়ি থামানো হয়েছে, তাই আমরা হাঁটছি।’

হাথরস থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূর থাকতেই রাহুল-প্রিয়াঙ্কাদের দলটিকে আটকে দেয় পুলিশ। এসময় কর্তব্যরত পুলিশ কর্মকর্তা রাহুলকে বলেস, ‘আপনি ১৪৪ ধারা ভাঙছেন।’

জবাবে রাহুল বলেন, ‘১৪৪ ধারার অপব্যবহার করছেন আপনারা।’

গণধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় দিল্লিতে এ সপ্তাহের শুরুতে মারা যাওয়া উত্তর প্রদেশের এক নারীর পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তারা।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত