আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

যে দেশে ফোনের সীমা নেই

যে দেশে ফোনের সীমা নেই

দুনিয়ার যেখানেই যান না কেন আপনাকে ইমেইল ঠিকানা পাল্টাতে হচ্ছে না। কিন্তু এক দেশ থেকে আরেক দেশে গিয়ে মোবাইল ফোন না পাল্টালে গুনতে হয় রোমিংয়ের বিশাল মাশুল। তাও সব দেশে সব অপারেটরের কাছ থেকে রোমিং সুবিধা পাওয়াও যায় না। কিন্তু যদি রোমিং ছাড়া আপনার সিম থেকেই কথা বলা যায় ভিনদেশে গিয়েও! মোবাইল ফোনের দুনিয়া এখনো অতটা না পাল্টালেও সেই দিন হয়তো আর খুব বেশি দূরে নয়।

ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই সদস্য দেশগুলোর মধ্যে রোমিং চুক্তি নিয়ে কথা বলে যাচ্ছেন। এমন চুক্তি হলে ইউরোপীয়রা যে দেশেই বা যেখানেই থাকুন না কেন মুক্তভাবে তাঁদের মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। কিন্তু এমন চুক্তির বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে যাচ্ছে মোবাইল নেটওয়ার্ক অপারেটরেরা। রোমিং চুক্তি গ্রাহকদের জন্য সুবিধাজনক হলেও এতে নিজেদের ব্যবসায় লালবাতি জ্বলে যেতে পারে বলে আশঙ্কা করছে মোবাইল অপারেটররা।

মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের ব্যবসায়িক মডেল হচ্ছে তাঁরা সেবা পরিচালনার জন্য স্পেকট্রাম (তরঙ্গ) কেনে। এই স্পেকট্রাম একেক দেশে একেক দামে বিক্রি হয়। সাধারণত স্পেকট্রাম চড়া দামেই বিক্রি হতে দেখা যায়। তাই রোমিং চুক্তির বদলে যদি ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলোর মধ্যে স্পেকট্রাম বিক্রির বিষয়ে সমতা আনতে পারে সেটাই বেশি যুক্তিযুক্ত হবে বলে মনে করে অপারেটররা। ঘটনা এখনো সেদিকে না এগুলেও ইউরোপে নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করেছে দুটি দেশ।
একটাই সিম কার্ড কাজ করবে দুটি আলাদা দেশে, আলাদা নেটওয়ার্কে। রোমিং চার্জ কাটাকাটির ঝামেলা নেই। এমন সীমানাহীন সিম কার্ডের দেখা মিলছে এবার ইউরোপে। লুক্সেমবার্গ ও বেলজিয়াম এমন অনন্য দৃষ্টান্তই স্থাপন করেছে। পশ্চিম ইউরোপের বেলজিয়াম ও লুক্সেমবার্গের নীতিনির্ধারকেরা সম্প্রতি এই সমস্যার এক দারুণ সমাধান বের করেছেন।

এই দুটি দেশের সীমান্তে বরাবরই ভিড় লেগে থাকে। বহু সংখ্যক মানুষ নিয়মিত সীমান্ত পাড়ি দেয়। দুটি দেশের জনগণের সুবিধার্থে তারা ‘দুই দেশ এক সিম’ ধারণার একটি অনন্য নজির হাজির করেছে। এতে মোবাইল ফোন ব্যবহারকারীদের ওপর আলাদা কোনো রোমিং চার্জ থাকবে না এবং মোবাইল অপারেটরদের ব্যবসাতেও কোনো ক্ষতি হবে না।

যুগান্তকারী এই ধারণাটি হচ্ছে, একই সিম কার্ডের ভেতর দুই দেশের জন্য আলাদা দুটি নম্বর সেট করে রাখা। ধরুন, লুক্সেমবার্গের একজন নাগরিক নিজ দেশে অবস্থান করার সময় স্থানীয় অপারেটরের রেট অনুযায়ী বিল দেবেন বা ডেটা খরচ দেবেন। আবার তিনি যখন ব্রাসেলসে যাবেন তখন তিনি বেলজিয়ামের স্থানীয় অপারেটরের রেট অনুযায়ী সেই বিল পরিশোধ করবেন। লুক্সেমবার্গ ও বেলজিয়ামে এই সাফল্যে উৎসাহিত হয়ে দেশ দুটি এখন নেদারল্যান্ডস ও জার্মানিকেও একসূত্রে গাঁথার স্বপ্ন দেখছে। এই পদ্ধতি ইউরোপে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে।

এই মডেল আরও এগিয়ে গেলে হয়তো একটা সিম থেকেই আপনি দুনিয়ার যেকোনো দেশে গিয়ে সেখানকার স্থানীয় নেটওয়ার্ক থেকে কথা বলতে পারবেন অন্য যেকোনো নেটওয়ার্কে। ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে আপনার সিম কার্ডের কাজ করা আর সেখানে আপনার ফোন ব্যবহারের মাশুল মেটানোর চুক্তি হবে সংশ্লিষ্ট মোবাইল অপারেটর আর দেশগুলোর মধ্যে। অবশ্য তার আগে এ বিষয়ে প্রযুক্তিগত সামঞ্জস্য আসতে হবে নেটওয়ার্ক এবং মোবাইল ডিভাইসের মধ্যে।


শেয়ার করুন

পাঠকের মতামত