আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

কোন ষড়যন্ত্রই বাংলাদেশ-ভারত সম্পর্কে ফাটল ধরাতে পারবে না

কোন ষড়যন্ত্রই বাংলাদেশ-ভারত সম্পর্কে ফাটল ধরাতে পারবে না

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। আজ বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর নিজ কক্ষে ভারতীয় হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা উভয় দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময়, স্থানীয় সরকার মন্ত্রী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সরকার ও জনগণের সমর্থন শ্রদ্ধার সাথে করেন। তিনি বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ভিত্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা করে গেছেন যার ধারাবাহিকতা তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বজায় রেখেছেন। অতীতের যে কোনো সময়ের চেয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন অনন্য উচ্চতায় পৌঁছেছে বলেও জানান মোঃ তাজুল ইসলাম।

তিনি বলেন, এদেশে যখনই স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় এসেছে, তখনই তারা বাংলাদেশ-ভারত সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা অতীতেও করেছে এবং এখনো করে যাচ্ছে। তাদের এই ষড়যন্ত্র কখনোই সফল হবে না। কারণ দু'দেশের সম্পর্ক আত্মিক এবং দৃঢ়।

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ফলেই সীমান্ত এবং সমুদ্র সমস্যাসহ আরো অনেক সমস্যা সমাধান হয়েছে। ভবিষ্যতেও দুই দেশ একত্রে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

বাংলাদেশকে অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ দেশ আখ্যায়িত করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এদেশে বহু ধর্মের মানুষ বসবাস এবং যে যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করছেন। সকল ধর্মের মানুষ পূর্ণ নাগরিক অধিকার, সব ধরনের সামাজিক সুযোগ-সুবিধা এবং নিরাপত্তা নিয়ে বসবাস করছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন, নারী শিক্ষা এবং অর্থনীতিতে নারীর অন্তর্ভুক্তির প্রশংসা করে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী দেশের সকল উন্নয়নের অংশীদার হয়ে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময়, ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের নগর উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, সমবায় এবং ডেইরি ইন্ডাস্ট্রিসহ অন্যান্য ক্ষেত্রে একসাথে কাজ করার জন্য দেশটির পক্ষে আগ্রহ প্রকাশ করেন। স্থানীয় সরকার মন্ত্রী ভারতীয় হাই কমিশনারকে এদেশে দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত