আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

করোনায় যুক্তরাষ্ট্রে ১৫ হাজার মিঙ্কের মৃত্যু

করোনায় যুক্তরাষ্ট্রে ১৫ হাজার মিঙ্কের মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ হাজারের বেশি মিঙ্ক মারা গেছে। আগস্ট থেকে অক্টোবরের মধ্যে এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় কৃষি দফতর জানিয়েছে, বেশ কয়েকটি খামারকে কোয়ারেন্টাইন করা হয়েছে। বিষয়টি তদন্ত করছেন তারা।

গেলো সপ্তাহে ডেনমার্ক ১ কোটি ৭০ লাখ মিঙ্ককে মেরে ফেলার পরিকল্পনা গ্রহণ করে। তাদের দাবি, এ প্রাণীর মাধ্যমে করোনা ভাইরাস চরিত্র বদল করে মানুষের শরীরে প্রবেশে করতে পারে। ব্যর্থ করে দিতে পারে করোনা ভ্যাকসিনের কার্যকরিতা। প্রাণীটি থেকে করোনা ভাইরাস ছড়ায় কি না, বিষয়টি খতিয়ে দেখছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।

যুক্তরাষ্ট্রের উটাহ, উইসকনসিন এবং মিশিগানে করোনা ভাইরাসে মিঙ্কের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্টরা জানান, মিঙ্ক হত্যার কোনো পরিকল্পনা নেই তাদের। ডেনমার্কের পরিস্থিতি পর্যবেক্ষণের কথাও জানায় তারা।

মঙ্গলবার মার্কিন কৃষি বিভাগ জানায়, তারা বিশ্বাস করে কোয়ারেন্টাইন এবং বায়োসিকিউরিটি ব্যবস্থা নিশ্চিত করা গেলে করোনা সংক্রমণ ঠেকানো সম্ভব হবে।

কৃষি বিভাগ জানায়, ইউএস সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করছেন তারা। করোনা আক্রান্ত মিঙ্ক খামার পর্যবেক্ষণ করছে কৃষি বিভাগ।

যুক্তরাষ্ট্রে প্রজননের জন্য ৩ লাখ ৫৯ হাজার ৮৫০টি মিঙ্ক রয়েছে। প্রতি বছর ২৭ লাখ মিঙ্কের জন্ম হয় দেশটিতে। উইসকনসিনে সবচেয়ে বেশি মিঙ্ক উৎপাদন হয়। তারপরই আছে উটাহ।

উইসকনসিন এবং উটাহতে আক্রান্ত মানুষ থেকে করোনা সংক্রমিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মিশিগানের খামারের মিঙ্কগুলো মানুষ থেকে আক্রান্ত হয়েছে কিনা তা জানা যায়নি।

আগস্টে উটাহ রাজ্যে প্রথম মিঙ্ক করোনা ভাইরাসে আক্রান্ত হয়। সেখানকার ৯টি খামারের ১০ হাজার ৭০ মিঙ্ক মারা গেছে। সবগুলো মানুষ থেকে ছড়ানো করোনা ভাইরাসে মারা গেছে। নয়টি ছাড়াও আক্রান্ত সব খামারের করোনা পরীক্ষা শেষ হয়েছে। মানুষের মতো করোনা আক্রান্ত মিঙ্কের শরীরে উপসর্গ নেই বা মৃদু উপসর্গ রয়েছে বলে জানান, রাজ্যের পশুচিকিৎসক ডিন টেলর।

আক্রান্ত মিঙ্কের পর্যবেক্ষণসহ পশু এবং মানুষের করোনা পরীক্ষা-চিকিৎসার বিষয়ে রাজ্যগুলোকে সিডিসি সহায়তা দিচ্ছে বলে জানানো হয়।

মিঙ্কসহ অন্যান্য প্রাণী এবং মানুষের মধ্যকার সংক্রমণের বিষয়ে অধিক তথ্য জানতে পর্যবেক্ষণ সহায়তা করছে। মানুষের মধ্যে করোনা ছড়াতে প্রাণীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। বলা হয় সিডিসির বিবৃতিতে।

চীনের উহানের ফুড মার্কেটে বাদুর বা অন্য কোনো প্রাণী থেকে মানুষের শরীরে করোনা ভাইরাস সংক্রমিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়। যদিও এরকম অনেক প্রশ্নের অনেক উত্তর এখনো অমীংসিত।

উইসকনসিনের দুটি খামারে ৫ হাজার মিঙ্ক মারা গেছে। রাজ্যের পশুচিকিৎসক ডারলেনে কোনকলে এ তথ্য জানান। বলেন, একটি খামার কর্তৃপক্ষ ভাইরাস যাতে ছড়াতে না পারে সে জন্য মৃত প্রাণীগুলোকে মাটিতে পুঁতে ফেলেছে। অন্য খামারের মালিক মৃত মিঙ্কগুলোকে মাটিতে পুঁতে ফেলার জন্য গর্ত খনন করছেন। বর্তমানে সেগুলোকে মুখ আটকানো মেটাল কন্টেইনারে রাখা হয়েছে বলেও জানান তিনি।

গোপনীয়তা রক্ষার স্বার্থে মিশিগান জানায়নি তাদের ওখানে কতো সংখ্যক মিঙ্ক মারা গেছে।

প্রাণীর শরীরে ভাইরাসের সংক্রমণরোধে খামার কর্তৃপক্ষকে মাস্ক, গ্লাভসসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিড়াল, কুকুর, সিংহ এবং বাঘও করোনায় আক্রান্ত হয়েছে। প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মিঙ্ক। জানিয়েছে মার্কিন কৃষি বিভাগ।

শেয়ার করুন

পাঠকের মতামত