আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আবারও মিয়ানমারের ক্ষমতায় সু চির দল

আবারও মিয়ানমারের ক্ষমতায় সু চির দল

রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর নির্মম নির্যাতনের কারণে সারাবিশ্বে সমালোচিত অং সান সু চি দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) আবারও মিয়ানমারের ক্ষমতা বসছে। তবে দেশটির সেনাবাহিনী সমর্থিত বিরোধী দল নির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানিয়েছে।

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসন জিতে ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)।

বিবিসি জানায়, ৮ নভেম্বর অনুষ্ঠিত দেশটির সাধারণ নির্বাচনের আনুষ্ঠানিক ফল শুক্রবার ঘোষণা করা হয়।

মিয়ানমারের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৩২২টি আসন। শুক্রবার দেশটির নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ৩৪৬টি আসন জিতে নিয়েছে এনএলডি।

এর আগে প্রাথমিক ফলাফলে সু চি নিজের দলের বিজয় দাবি করেন। তবে দেশটির সেনাবাহিনী সমর্থিত বিরোধী দল নির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানিয়েছে।

করোনার বিধিনিষেধের মধ্যে অনুষ্ঠিত এ নির্বাচনে ক্ষমতাসীন দলকে সুবিধা পাইয়ে দেয়া হয়েছে বলে তাদের অভিযোগ।

এদিকে এনএলডি মুখপাত্র মনিওয়া অং শিন জানান, জনগণের সমর্থনে তারা ‘ভূমিধস’ জয় পেয়েছেন। এখন একটি জাতীয় ঐক্য সরকার গঠন করাই তাদের লক্ষ্য।

২০১১ সালে পাঁচ দশকের সামরিক শাসন অবসানের পর দ্বিতীয়বারের মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো মিয়ানমারে। লাখ লাখ মানুষ ভোট দিলেও ভোটাধিকার থেকে বঞ্চিত হয় মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠীর মানুষ।

সংঘাতপূর্ণ অঞ্চল হিসেবে ঘোষণা দিয়ে রাখাইন, শান ও কাচিনের নৃতাত্ত্বিক সংখ্যালঘুর ভোটাধিকার কেড়ে নেয়া হয়।

ফলে আগ থেকেই এ নির্বাচনের সুষ্ঠুতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা।

পাঁচ বছর আগের নির্বাচনেও ভূমিধস জয় পেয়েছিলেন অং সান সু চি।

যদিও নাগরিকত্ব নিয়ে সাংবিধানিক জটিলতায় প্রধানমন্ত্রীর পদ পাননি তিনি। আলাদা পদ সৃষ্টি করে তিনি হন স্টেট কাউন্সিলর।

দেশের ভেতরে তার জনপ্রিয়তা বাড়লেও রোহিঙ্গা নিপীড়ন ও গণহত্যার ঘটনায় আন্তর্জাতিকভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন হয় শান্তি নোবেল বিজয়ী এ নারীর।

শেয়ার করুন

পাঠকের মতামত