আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পাকিস্তানকে চরম হুঁশিয়ারি মোদির

পাকিস্তানকে চরম হুঁশিয়ারি মোদির

কাশ্মীর সীমান্তে গোলযোগ না করার জন্য পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছেন, যদি কেউ সীমান্তে আমাদের পরীক্ষা করার চেষ্টা করে তাহলে আমরা দাতঁভাঙা জবাব দেব। ভারতের রাজস্থানের জয়সলমীরে স্বশস্ত্র বাহিনীর সেনাদের দিওয়ালির শুভেচ্ছা জানাতে গিয়ে শনিবার তিনি এই হুঁশিয়ারি দেন।

অনুষ্ঠানে মোদি পরোক্ষভাবে চীনের ‘সম্প্রসারণবাদ’কে ’বিকৃত মন মানসিকতা’ হিসেবে উল্লেখ করেছেন।

মোদি বলেন, ‘ভারত সবসময় অন্যদের নীতি বুঝার চেষ্টা করে কিন্তু যদি কেউ আমাদের চেষ্টা করে তাহলে আমরা ভয়ানক জবাব দিব।’

তিনি বলেন, কয়েকটি দেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত আছে। কিন্তু একটি সীমান্তকেই সকল ভারতীয় চেনে সেটি হল লগ্নিওয়ালা। এই অঞ্চলের যুদ্ধ সম্পর্কে সকল ভারতবাসীই অবগত।

সৈন্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি সবসময় আপনাদের সঙ্গে সময় ব্যয় করতে আসি কারণ আপনারা আমার পরিবার। যত অধিক সময় আমি আপনাদের সঙ্গে ব্যয় করি, ততবেশি আমি দেশ পরিচালনায় শক্তিশালী হই।’

দেশের পক্ষ থেকে সৈন্যদের ধন্যবাদ দিয়ে মোদি বলেন, ‘আমি আপনাদের জন্য আজকে মিষ্টি নিয়ে এসেছি। কিন্তু এই মিষ্টি শুধু আপনাদের জন্য নয়। পুরো ১৩০ কোটি ভারতবাসীর জন্য।’

নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের সেনাদের হামলাকে উদ্ধত আচরণ উল্লেখ করে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘সীমান্তে কেউ আমাদের শক্তি পরীক্ষা করলে তার দাঁতভাঙা জবাব দেয়া হবে। প্রতিটি নাগরিক আমাদের সেনাদের শক্তি ও আত্মত্যাগের জন্য গর্বিত। ১৩০ কোটি ভারতীয় সেনাদের সঙ্গে রয়েছেন।’

গতকাল শুক্রবারই সীমান্তে পাকিস্তানের হামলায় প্রাণ যায় সেনাসহ ১১ ভারতীয়র। তার পরের দিনই সেনাদের মাঝে গিয়ে মোদি বুঝিয়ে দিতে চাইলেন, কেউ লড়তে এলে ছেড়ে কথা বলবে না ভারতও।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত