আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

অস্ট্রেলিয়ায় ইসলাম গ্রহণকারী নব মুসলিম 'জুলিয়া মুখাল্লালাতি'

অস্ট্রেলিয়ায় ইসলাম গ্রহণকারী নব মুসলিম 'জুলিয়া মুখাল্লালাতি'

অস্ট্রেলিয়ায় ইসলাম গ্রহণকারী নারীদের মধ্যে একজন হলেন জুলিয়া মুখাল্লালাতি। পশ্চিম সিডনির বাসিন্দা এই নারী মাত্র ১৮ বছর বয়সে অর্থডক্স ক্রিশ্চিয়ান ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেন। এখন তার বয়স ২৩ বছর। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি লেবানিজ বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিক রায়েদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
জুলিয়া জানান, ইসলাম ধর্ম গ্রহণ করলেও তার পরিবারের সঙ্গে সম্পর্কের কোনো অবনতি হয়নি। জুলিয়া বলেন, ‘আমার মা-বাবা আমাকে অর্থডক্স ক্রিশ্চিয়ান ধর্ম গ্রহণে বাধ্য করেন। কিন্তু তারা আমার প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি।’

তিনি আরো বলেন, ‘তিনি সব সময়ই ইসলামের প্রতি গভীর অনুরক্ত ছিলেন। তার বিশ্বাস, ইসলাম নারীদের নির্যাতিত হওয়ার পরিবর্তে স্তম্ভের ওপর দাঁড় করিয়েছে।’ জুলিয়া বলেন, ‘আমি (ইসলাম সম্পর্কে) পড়াশুনা করার পরপরই বুঝতে পারলাম যে আমারও এই ধর্মে শরিক হওয়া দরকার। আমি দেখলাম (ইসলাম) নারীকে একটি বিরল হীরা বা ডায়মন্ডের মর্যাদায় অভিষিক্ত করেছে। পরিবারে সে সম্মানের পাত্রী।’

তিনি বলেন, ‘তিনি বিশ্বাস করেন যে ইসলাম প্রচারে তারও দায়িত্ব রয়েছে। তবে এজন্য বিদেশে গিয়ে লড়াই করার বিপক্ষে তিনি।’ ‘এটা খুবই দুঃখজনক যে কিছু মুসলমান উগ্রপন্থি। কিন্তু আমি উদারপন্থায় বিশ্বাস করি’, যোগ করেন জুলিয়া।

‘আমি যে কাজটা করেছি তা হলো যারা ইসলাম গ্রহণ করেন তাদের সঠিক সূত্র সরবরাহ করা। ইন্টারেনেটে অনেক তথ্য আছে যেখান থেকে জানা যায় প্রকৃত ইসলাম কী শিক্ষা দেয়।’ ‘আপনাকে জানতে হবে ইসলামের প্রকৃত শিক্ষা কী, লোকজন কিভাবে ইসলামকে উপস্থাপন করে সেটা নয়।’ জুলিয়া জানান, নিকাব পরা বাধ্যতামূলক বলে তিনি মনে করেন না। তবে তিনি হেডস্কার্ফ পরেন। তার ভাষায়, ‘আমি গর্বভরে স্কার্ফ পরি। স্কার্ফ পরলে আমাকে আরো বেশি সুন্দর লাগে।’


শেয়ার করুন

পাঠকের মতামত