আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

করোনার উৎপত্তি ভারত-বাংলাদেশে: চীনা গবেষকদের দাবি

করোনার উৎপত্তি ভারত-বাংলাদেশে: চীনা গবেষকদের দাবি

করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে নতুন তত্ত্ব হাজির করেছেন চীনের এক দল গবেষক। তাদের দাবি, উহান থেকে নয়, বরং ভারত ও বাংলাদেশ থেকে এই ভাইরাসের উৎপত্তি হয়ে থাকবে। চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যানসেটের একটি প্রি-প্রিন্ট প্ল্যাটফর্মে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

অবশ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই গবেষণা অত্যন্ত ‘ত্রুটিপূর্ণ’ এবং করোনাভাইরাস নিয়ে আমাদের যে বোধগম্যতা তাতে এটি নতুন করে কিছুই যুক্ত করেনি।

ল্যানসেট জানিয়েছে, তাদের এই প্রি-প্রিন্ট প্ল্যাটফর্মে প্রকাশিত প্রতিবেদন কোনো ক্লিনিক্যাল বা জনস্বাস্থ্যের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়। এগুলো প্রাথমিক তথ্য এবং পিয়ার পর্যালোচনা করা হয়নি। চীনা গবেষকদের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা জীবাণুর উৎস শনাক্তে তারা পলিজেনেটিক অ্যানালাইসিস পদ্ধতি ব্যবহার করেছেন।

তাদের মতে, সব জীবকোষের মতো ভাইরাসও পুনরুৎপাদনের সময় পরিবর্তিত হয়, অর্থাৎ এটির ডিএনএতে সূক্ষ্ম পরিবর্তন ঘটে। এই পরিবর্তন থেকে এর উৎস অনুসন্ধান করা যায়। যেখানে ভাইরাসটির কোষে মিউটেশন বা পরিবর্তনের পরিমাণ কম পাওয়া যাবে, সেই স্থানটিই ভাইরাসের উৎস হতে পারে। এই পদ্ধতি ব্যবহার করে দেখা গেছে, করোনাভাইরাসটির ‘আদি’ রূপ উহান থেকে আসেনি। বরং এটি অন্য আরো আটটি দেশ থেকে আসতে পারে। এই দেশগুলো হলো: বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, গ্রিস, অস্ট্রেলিয়া, ভারত, ইতালি, চেক প্রজাতন্ত্র, রাশিয়া ও সার্বিয়া। যেহেতু বাংলাদেশ ও ভারতের নমুনায় এই ভাইরাসের ডিএনএতে কম মাত্রায় মিউটেশন পাওয়া গেছে, তাই এ দুই প্রতিবেশী দেশ থেকেই প্রথম সংক্রমণ ঘটে থাকতে পারে।

চীনা গবেষকদের দাবি, নভেম্বরে নয় বরং ২০১৯ সালের জুলাই বা আগস্টে ভাইরাসের প্রাদুর্ভাব হয়েছিল। তারা বলেছেন, ‘২০১৯ সালের মে থেকে জুনের মধ্যে উত্তর-মধ্য ভারত ও পাকিস্তানের ওপর দিয়ে তীব্র দাবদাহ বয়ে গেছে। এর ফলে এ অঞ্চলে তীব্র পানির সংকট ছিল। এই সংকটের কারণে বানরসহ বিভিন্ন বন্যপ্রাণীর মধ্যে পানি নিয়ে সংঘাত শুরু হয়। এ থেকে মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংস্পর্শের সম্ভাবনা নিশ্চিতভাবে বেড়েছে।’

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে গ্লাসগো ইউনিভার্সিটির বিশেষজ্ঞ ডেভিড রবার্টসন এই গবেষণা প্রতিবেদন ‘অত্যন্ত ত্রুটিপূর্ণ’ বলে মন্তব্য করেছেন। 

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত