আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

করোনাভাইরাস না হলে ট্রাম্প আবার প্রেসিডেন্ট হতেন: ইমরান খান

করোনাভাইরাস না হলে ট্রাম্প আবার প্রেসিডেন্ট হতেন: ইমরান খান

কোভিড-১৯ মহামারী না হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে সহজেই জিতে যেতেন। স্থানীয় সময় শনিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ মন্তব্য করেন।

ইমরান খান মনে করেন মার্কিন গণমাধ্যমের সব জরিপ ট্রাম্পের বিরুদ্ধে গেলেও কোভিড-১৯ মহামারী না হলে ট্রাম্প নিশ্চিতভাবে জয়ী হতেন। তিনি বলেন, সমাজে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও কোনো দেশের নেতার দেশ পরিচালনায় গণমাধ্যম কখনও হুমকি নয়।

এক্সপ্রেস নিউজের ‘টু দ্য পয়েন্ট’ অনুষ্ঠানে সঞ্চালক মনসুর আলীকে ইমরান খান আরও বলেন, গণমাধ্যমে আমারও সমালোচনা হয়, এগুলো আমার কোনো সমস্যা করছে না। এটি সাময়িক সমস্যা সৃষ্টি করতে পারে।

‘এর ভালো উদাহরণ হতে পারেন ডোনাল্ড ট্রাম্প। মূলধারার সব গণমাধ্যম ট্রাম্পকে যেভাবে আক্রমণ করেছে, তাতে মনে হয়েছে ট্রাম্পের ভূমিধস পরাজয় হবে। প্রকৃতপক্ষে তা কিন্তু হয়নি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প সবচেয়ে বেশি (পরাজিত প্রার্থী হিসেবে) ভোট পেয়েছেন। জো বাইডেন তার চেয়ে বেশি ভোট পেয়েছেন, এটি আলাদা বিষয়।’

করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে বেকারত্ব দেখা না দিলে আর মৃত্যুর সংখ্যা যদি কম হতো, তবে ট্রাম্প অবশ্যই জয়ী হতেন, মিডিয়া যাই করুক না কেন।

গণমাধ্যমের সঙ্গে তার সুসম্পর্ক থাকার দাবি করে সাবেক এ ক্রিকেটার বলেন, সমালোচনা সমাজের সম্পদ। আর চিন্তার প্রগতির জন্য মতপ্রকাশের স্বাধীনতা জরুরি।

ইমরান বলেন, গণতন্ত্রের ক্ষেত্রে গণমাধ্যমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু এটি কখনও কখনও ‘স্বাধীনতার পাশাপাশি দায়বদ্ধতা’ প্রদর্শন করে না এবং ‘প্রচার ও অপবাদ প্রচারের’ বিশৃঙ্খলা অবলম্বন করে, যা অর্থনৈতিক পুনর্জাগরণের জন্য সরকারের প্রচেষ্টাকে আঘাত করতে পারে।

যুক্তরাষ্ট্রে এখনও ব্যাপক হারে বাড়ছে করোনাভাইরাস আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এদিকে টানা লকডাউনে দেশের অর্থনীতিতেও কঠিন পরিস্থিতি। বেকারত্ব বেড়েছে আশঙ্কাজনক হারে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত