আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

নিরীহ আফগান নাগরিকদের হত্যার বিচার চাইল চীন

নিরীহ আফগান নাগরিকদের হত্যার বিচার চাইল চীন

অস্ট্রেলিয়ার সেনারা আফগানিস্তানে যে ভয়াবহ যুদ্ধাপরাধ করেছে তা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নিতে দেশটি নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে বলে মন্তব্য করেছে চীন।

আফগানিস্তানে অস্ট্রেলিয়ার সেনাদের হত্যা ও নিধনযজ্ঞের সমালোচনা করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টুইটারে এ সংক্রান্ত ছবিসহ একটি পোস্ট দেওয়ার পর এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ওই ছবি পোস্ট করার জন্য চীনকে ক্ষমা চাইতে বলেছেন। সেই সঙ্গে ওই ছবি সরিয়ে ফেলারও দাবি জানান। এরপরই মঙ্গলবার (১লা ডিসেম্বর) অস্ট্রেলিয়ায় চীনা দূতাবাস এক বিবৃতিতে প্রকাশ করে বলেছে, আফগানিস্তানে অস্ট্রেলিয়ার সেনাদের ভয়াবহ নৃশংস কর্মকাণ্ড থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে চাইছে ক্যানবেরা।

বিবৃতিতে আরও বলা হয়,আফগানিস্তানে অস্ট্রেলিয়ার সেনারা যে অপরাধ করেছেন, দেশটির উচিত সেটার মুখোমুখি হওয়া। অপরাধীদের জবাবদিহি করার পাশাপাশি ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়া নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: হাইপারসোনিক মিসাইল তৈরির পথে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া

আফগানিস্তানে অস্ট্রেলিয়ার সেনাদের অসদাচরণ বিষয়ক এক তদন্তে বেরিয়ে এসেছে, অস্ট্রেলিয়ার সেনাদের হাতে আফগানিস্তানে ৩৯ জন নিরীহ মানুষ নিহত হওয়ার প্রমাণ রয়েছে। তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই তদন্ত চালিয়েছে খোদ অস্ট্রেলিয়া।

তবে নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলো বলছে, মার্কিন নেতৃত্বে অস্ট্রেলিয়ার সেনারা এর চেয়ে অনেক বেশি মানুষকে হত্যা করেছে এবং তারা নানা ধরণের অপরাধের সঙ্গে জড়িত।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত