আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

ভেনেজুয়েলার জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আবারও নির্বাচিত হয়েছেন। মাদুরোর ইউনাইটেট সোসালিস্ট পার্টি ও বামপন্থি জোট ৬৭.৭ শতাংশ ভোট পেয়ে দেশটিতে আবারও ক্ষমতায় এসেছেন। যদি মাদুরোর পদত্যাগ চেয়ে প্রধান বিরোধী দলগুলো এই নির্বাচন বয়কট করেছে। খবর আল জাজিরা।

রবিবার নির্বাচনের ফলাফল ঘোষনা করেন ভেনেজুয়েলার ‘ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিলের’ প্রেসিডেন্ট ইন্ডিরা আলফনজো। বলেন, ‘ভেনেজুয়েলার ৮০ শতাংশ নাগরিক নির্বাচনে ভোট দিয়েছেন। যাদের মধ্যে ৬৭.৭ শতাংশের ভোট পড়েছে নিকোলাস মাদুদোর জোটের পক্ষে। অন্যদিকে শুধুমাত্র ১৮ শতাংশ ভোট পেয়েছেন মার্কিন সমর্থিত বিরোধী দলীয় রাজনীতিবিদ জুয়ান গাইদোর জোট।’

দেশটির টেলিভিশনে প্রচারিত এক ভাষণে মাদুরো বলেন, ‘এটি মহান বিজয়। ভেনেজুয়েলার নাগরিকদের ভোটের মাধ্যমে আমরা সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি।’

যুক্তরাষ্ট্র সমর্থিত বিরোধী দলীয় রাজনীতিবিদ জুয়ান গাইদো এই নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছেন। প্রেসিডেন্ট মাদুরোকে দমানোর জন্য গেল ২০১৯ সালের এপ্রিল থেকে ভেনেজুয়েলার উপর অর্থনীতিক অবরোধ দেয় যুক্তরাষ্ট্র।

মাদুরোর পদত্যাগ ও নতুন করে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছে গাইদো। বলেছেন, ‘যদিও আমি আজকে কোন জাদুকরি সমাধান দিতে পারব না। শুধু এইটুকু বলতে চাই আপনারা একা নন। আমরা এখনই হাল ছেড়ে দিচ্ছি না। বিজয়ী না হওয়া পর্যন্ত আমরা লড়ে যাব।’

দেশের এমন অর্থনৈতিক দৈন্যদশার সময় একশটি দল থেকে এক হাজার ৪০০ জন প্রার্থী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২০১৯ সালের নভেম্বর থেকে দেশটিতে মুদ্রাস্ফীতির হার চার হাজার শতাংশে পৌঁছেছে। ফলে প্রায় ৫০ লাখ মানুষ দেশ ছেড়ে অন্যত্র পালিয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত