আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইসরাইলকে পরমাণু অস্ত্র ত্যাগ করার আহ্বান জাতিসংঘের

ইসরাইলকে পরমাণু অস্ত্র ত্যাগ করার আহ্বান জাতিসংঘের

ইসরাইলকে পরমাণু অস্ত্র ত্যাগ করার আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। মঙ্গলবার ‘পশ্চিম এশিয়ায় পরমাণু অস্ত্র বিস্তারের বিপদ’ শীর্ষক ওই প্রস্তাব পাস করে জাতিসংঘের সাধারণ পরিষদ।

সাধারণ পরিষদের ওই প্রস্তাবের পক্ষে ১৫৩ দেশ ও বিপক্ষে ছয় দেশ ভোট দেয়। এ ছাড়া ২৫ দেশ ভোটদানে বিরত থাকে। যেসব দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে, সেগুলো হচ্ছে– আমেরিকা, কানাডা, ইসরাইল, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ ও মাইক্রোনেশিয়া।  খবর জেরুজালেম পোস্টের।

প্রস্তাবে ইসরাইলকে কোনো পরমাণু অস্ত্র সংরক্ষণ না করতে বলা হয়েছে, সেই সঙ্গে নতুন করে কোনো পরমাণু অস্ত্রের পরীক্ষা বা নতুন করে এই অস্ত্র তৈরি করা থেকে বিরত থাকতেও তেলআবিবের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব ইসরাইলের সব পরমাণু স্থাপনাকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর পরিদর্শনের আওতায় আনারও আহ্বান জানিয়েছে।

ইসরাইলের কাছে শত শত পরমাণু অস্ত্র রয়েছে বলে মনে করা হয়। এসব অস্ত্র গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।

ইরানসহ বিশ্বের ১৯১ দেশ এ পর্যন্ত এনপিটিতে স্বাক্ষর করলেও এই অবৈধ রাষ্ট্র ইসরাইল এখন পর্যন্ত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে সই করেনি।  

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত