আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

শেখ হাসিনা-মোদি বৈঠক ১৭ ডিসেম্বর

শেখ হাসিনা-মোদি বৈঠক ১৭ ডিসেম্বর

আগামী ১৭ ডিসেম্বর মহান বিজয় দিবসের পরদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বন্ধুপ্রতিম দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল সম্মেলনের দিনক্ষণ ঠিক করা হয়েছে। সম্মেলনটি ঢাকার জন্য বেশ গুরত্ব বহন করছে। কেননা দেশটির সঙ্গে অনেক অমীমাংসিত ইস্যুতে এখনও সমাধানে আসতে পারেনি ঢাকা।

আশা করা হচ্ছে, এই সম্মেলনে সীমান্ত হত্যা বন্ধ, বহুল প্রতীক্ষিত তিস্তাসহ ছয় নদীর পানি বণ্টনের হিস্যা নিয়ে আলোচনা, এলওসি প্রকল্পের আমলাতান্ত্রিক জটিলতা নিরসন, বাণিজ্য সুবিধাসহ কোভিড-১৯ মোকাবেলায় সহযোগিতা আলোচনায় স্থান পেতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দুই প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সম্মেলন নিয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে যেসব বিষয় নিয়ে সম্ভাব্য আলোচনা হতে পারে সে বিষয়ে গুরত্ব দেয়া হয়।

জানা যায়, ১৭ ডিসেম্বর বেলা ১১টায় দুই প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সম্মেলনের সময় নির্ধারণ করা হয়েছে।

দুই প্রধানমন্ত্রীর বৈঠকে আলোচনার বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আলোচনায় অনেক বিষয়ই থাকবে। বিশেষ করে পানিবণ্টন, সীমান্ত ইস্যু, কোভিড-১৯ মোকাবেলায় কীভাবে একসঙ্গে কাজ করা যায় প্রভৃতি।

হাসিনা-মোদির বৈঠকে বাংলাদেশের স্বাধীনতা এবং দুই দেশের সুবর্ণজয়ন্তী উদযাপন নিয়ে আলোচনা হবে বলেও জানান এই কর্মকর্তা।

আগামী বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরেই ঢাকা ও নয়া দিল্লির সম্পর্কের ৫০ বছর পূর্ণ হচ্ছে। দুই দেশ যৌথভাবে সম্পর্কের ৫০ বছর পূর্ণ হওয়া উদযাপন করবে। এরই মধ্যে দুই দেশের মধ্যে এ নিয়ে বিভিন্ন প্রস্তুতিও চলছে।

কূটনৈতিক সূত্র বলছে, মুজিবনগর থেকে ভারতের নদীয়া হয়ে কলকাতা পর্যন্ত সড়কটিকে স্বাধীনতা সড়ক নামকরণের জন্য নয়া দিল্লিকে প্রস্তাব করেছে ঢাকা। প্রস্তাবটি সবুজ সংকেত পেলে হাসিনা-মোদির ভার্চুয়াল বৈঠকে এ ব্যাপারে ঘোষণা আসতে পারে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত