আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল-মরক্কো সম্পর্ক স্বাভাবিক হচ্ছে

ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল-মরক্কো সম্পর্ক স্বাভাবিক হচ্ছে

ছবি: এলএবাংলাটাইমস

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সম্মত হয়েছে মরক্কো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে পূর্ণ শান্তিচুক্তি করবে মরক্কো।

মধ্যপ্রাচ্যের চতুর্থ দেশ হিসেবে ইসরায়েলের সাথে চুক্তি করতে যাচ্ছে মরক্কো। এর আগে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদানের শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। এবার সেই তালিকায় যুক্ত হলো মরক্কো। মূলত যুক্তরাষ্ট্রের উদ্যোগেই দুই দেশ এ বিষয়ে একমত হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ডোনাল্ড ট্রাম্প নিজেই এই খবর গণমাধ্যমে প্রকাশ করেন। এক টুইটে তিনি দুই দেশের শান্তিচুক্তি বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

তিনি লিখেন, 'এটি খুবই ভালো সংবাদ। আমাদের দুই বন্ধু দেশে ইসরায়েল ও মরক্কো শান্তিচুক্তি করতে সম্মত হয়েছে৷ মধ্যপ্রাচ্যের শান্তি ফিরিয়ে আনতে এটি বিশাল অর্জন'।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এই 'ঐতিহাসিক' শান্তিচুক্তিকে স্বাগত জানান এবং এই চুক্তির মধ্যস্থতার করায় ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রংশসা করেন।

নতুন স্বাক্ষরিক চুক্তি অনুযায়ী, সাহারা মরুভূমির একচ্ছত্র সার্বভৌমত্ব অর্জন করতে যাচ্ছে মরক্কো। এটি মরক্কোর জন্য বিশাল অর্জন হয়েছে। তবে চুক্তি অনুযায়ী ক্ষুদ্র সাহরাওই গোষ্ঠীকে তাদের স্থান ছেড়ে দিতে হবে।

মূলত মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্য খর্ব করতেই বিভিন্ন আরব দেশের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনে উঠেপড়ে লেগেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত চারটি আরব দেশের সাথে ইসরায়েলের শান্তিচুক্তি করাতে সক্ষম হোন।

প্রসঙ্গত, মরক্কো এক সময় মধ্যপ্রাচ্যের সবচেয়ে বৃহৎ ইহুদী অধ্যুষিত রাজ্য ছিলো। ১৯৪৮ সালে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা দিলে প্রায় সব ইহুদীরা আমেরিকা বা ইসরায়েলে চলে যায়৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত