আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

সিরিয়ায় উদাহরণ সৃষ্টি করল তুর্কি চিকিৎসকরা

সিরিয়ায় উদাহরণ সৃষ্টি করল তুর্কি চিকিৎসকরা

উত্তর সিরিয়ার অপারেশন ইউফ্রেটিস শিল্ড অঞ্চলে অবস্থিত আল-রাই (কোবান বে) হাসপাতালে উদাহরণ সৃষ্টি করেছে তুরস্কের একদল চিকিৎসক। মাত্র দুই দিনের ব্যবধানে ২১ শিশুসহ ৪০ জন রোগীর সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেছেন তারা।

তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত এক প্রোগ্রামের আওতায় সিরিয়ায় প্রেরণ করা চিকিৎসক দলটি রোগীদের সেবা দিয়ে আসছেন। পাশাপাশি সিরিয়ান মেডিকেল কর্মীদেরও প্রশিক্ষণ দিচ্ছেন তারা।

মিডেল ইস্ট মনিটরের বরাতে জানা যায়, তুর্কি চিকিৎসকরা মাত্র দুই দিনের ব্যবধানে এসব অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। তার মধ্যে আছে জেনারেল সার্জারি, ইউরোলজি, স্নায়ুবিজ্ঞান, স্ত্রীরোগ, অর্থোপেডিক্স এবং কসমেটিক অপারেশন। তাদের এই প্রচেষ্টার জন্য তুর্কি চিকিৎসকদের ধন্যবাদ জানান সিরিয়ার মেডিকেল কর্মীরা।

দীর্ঘদিন ধরে উত্তর সিরিয়ার ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অপারেশন চালিয়ে আসছে তুর্কি সেনারা। সেখানে তাদের দ্বারা নির্মিত এই হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) জন্য মোট ১৮টি শয্যা রয়েছে। এ ছাড়া শিশুদের জন্য পাঁচটি, নবজাতকের জন্য ১৮টি, বার্ন ইউনিটে ছয়টি এবং অপারেশন কক্ষে রয়েছে আটটি বেড।

২০১৬ সালে তুরস্ক সন্ত্রাস প্রতিরোধে এবং সিরিয়ার স্থানীয় বাসিন্দাদের শান্তিপূর্ণ বন্দোবস্ত করার লক্ষ্যে উত্তর সিরিয়ার সীমানা জুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে। যার নাম দেয়া হয়েছে 'অপারেশন ইউফ্রেটিস শিল্ড'।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত