আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ইসলামের প্রশংসা করলেন মোদি

ইসলামের প্রশংসা করলেন মোদি

ইসলামে শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ''কোরআনে 'ইলম'

(শিক্ষা/জ্ঞান) শব্দটি ৮০০ বার ব্যবহৃত হয়েছে। আল্লাহর পর এটাই সবচেয়ে ব্যবহৃত শব্দ। এই ধর্মে

শিক্ষার এমনই গুরুত্ব।'' নিজ বাসভবনে' এজুকেশন অব মুসলিমস' (মুসলমানদের শিক্ষা) নামক

একটি বইয়ের মোড়ক উন্মোচনের সময় মোদি এ সব কথা বলেন। বইটি যৌথভাবে লিখেছেন

ইতিহাসবেত্তা জেএস রাজপতু ও ইন্ডিয়া ইসলামিক কালচার সেন্টার-এর সভাপতি সিরাজুদ্দীন

কোরেশী। এ সময় উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত সার্কভুক্ত ও এর বাইরের কিছু মুসলমান

সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের (কাতার, বাহরাইন, মিসর ও ইন্দোনেশিয়া) হাইকমিশনার। টাইমস অব ইন্ডিয়ার

খবরে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রীর নিজ বাসভবনে বইয়ের মোড়ক উন্মোচনের মতো অনুষ্ঠান

সাধারণত হয় না। তবে প্রথমবারের মতো মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর হাইকমিশনারদের চায়ের

দাওয়াত দিয়ে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করলেন মোদি। এ সময় তিনি উপস্থিত

হাইকমিশনারদের রমজানের শুভেচ্ছাও জানান। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ভারতের

ধর্মীয় সম্প্রীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের বিষয়টি তুলে ধরেন মোদি। তিনি বলেন, ‘আমরা ভাগ্যবান এ

জন্য যে এমন এক দেশে বাস করছি, যেখানে লোকজন বিভিন্ন বিশ্বাস ধারণ করে ও একই ভাষায়

কথা বলে এবং প্রায় একই সংস্কৃতি মেনে চলে। বিভিন্ন বিশ্বাস বোঝার এ সুযোগ পৃথিবীর আর

কোথাও নেই।’ ভারতের প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যকার মূল বিষয় হলো পরস্পরকে

বোঝা। এ সময় মোদি উল্লেখ করেন, ১৮৯৪ সালে আহমেদাবাদে একজন হিন্দু ইসলামবিষয়ক

একটি সেমিনারের আয়োজন করেন। মুসলমান মেয়েদের শিক্ষাবিষয়ক একটি প্রস্তাবও (যা

সর্বসম্মতিক্রমে পাস হয়) একজন হিন্দুই করেছিলেন। এভাবেই বিভিন্ন সময়ে ভারতে আন্তধর্মীয়

জ্ঞান বিনিময় হয়েছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের আস্থাভাজন হতে একের পর

এক চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিছুদিন আগে মুসলমানদের একটি

প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ জনগোষ্ঠীর জন্য তাঁর আকুলতার বয়ান দিয়েছিলেন। এবার

কোরআনের আয়াতের উচ্চকিত প্রশংসা করে মুসলমানদের আরো প্রিয় হওয়ার চেষ্টা করলেন মোদি।

শেয়ার করুন

পাঠকের মতামত