আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

দ্রুত ছড়াচ্ছে নতুন ধরনের করোনা ভাইরাস

দ্রুত ছড়াচ্ছে নতুন ধরনের করোনা ভাইরাস



নতুন এক ধরনের করোনা ভাইরাসের দেখা মিলেছে ইংল্যান্ডে। দেশটির বেশ কয়েকটি অঞ্চলে সেই ভাইরাস থেকে দ্রুত সংক্রমণ ছড়ানোর ঘটনা সামনে এসেছে।

ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যামক জানিয়েছেন, ইতিমধ্যেই বিষয়টি দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশাপাশি এই নতুন ধরনের ভাইরাস নিয়ে ব্রিটেনের বিজ্ঞানীরাও গবেষণা শুরু করেছেন এই নতুন ধরনের ভাইরাস নিয়ে।

তিনি আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত এই নতুন করোনা ভাইরাসের সংক্রমণের কবলে পড়েছেন হাজারেরও বেশি মানুষ।দক্ষিণ ইংল্যান্ডে ১ হাজারেরও বেশি মানুষ এই নতুন ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন। স্থানীয় অন্তত ৬০টি এলাকায় আক্রান্তদের খোঁজ মিলেছে। লন্ডনে জারি হয়েছে ‘টিয়ার থ্রি’ সতর্কতা। বন্ধ রাখা হয়েছে সব হোটেল ও রেস্তোরা। পরিবারের সদস্য ছাড়া অন্যদের সঙ্গে মেলামেশাও আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে।

একদিকে যখন ভ্যাক্সিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে হয়েছে, তখন এভাবে নতুন ভাইরাস ছড়িয়ে পড়লে সমস্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই ভাইরাসের মোকাবিলায় দ্রুত পদক্ষেপ করার কথা জানান ম্যাট। সেই সঙ্গে যেহেতু ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, তাই তাড়াতাড়ি সংক্রমণ আটকানো দরকার বলেও জানান তিন‌ি।

এদিকে ইংল্যান্ডের চিফ মেডিক্যাল অফিসার অধ্যাপক ক্রিস হুইট্টি সকলকে আশ্বস্ত করে জানিয়েছেন, নতুন ধরনের এই ভাইরাসকে অবশ্য পুরনো ও চেনা পদ্ধতির পরীক্ষাতেই চিহ্নিত করা যাচ্ছে। সেই সঙ্গে সকলকে আতঙ্কিত হতেও বারণ করেন তিনি। এই ভাইরাস বেশি ভয়ঙ্কর কিংবা এটা আরও বেশি সংক্রামক, এমন কিছু এখনই বলতে চাইছেন না তিনি। এবিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলে জানান ক্রিস। সিটিভি।

শেয়ার করুন

পাঠকের মতামত