আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

মহামারীকালে স্বাস্থ্য ব্যবস্থাপনায় শীর্ষে সিঙ্গাপুর

মহামারীকালে স্বাস্থ্য ব্যবস্থাপনায় শীর্ষে সিঙ্গাপুর

করোনাভাইরাস মহামারীতে স্বাস্থ্য ব্যবস্থাপনায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে রয়েছে হংকং। তালিকায় শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে যথাক্রমে তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, ইসরাইল, আয়ারল্যান্ড ও জাপান।  

করোনার কারণে সারা বিশ্বই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে কঠিন এই পরিস্থিতিতেও স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য সেবার মান বজায় রেখেছে বেশ কিছু দেশ। এক্ষেত্রে নেতৃত্বের অবস্থানে রয়েছে এশিয়া।

এমনকি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মতো উন্নত দেশগুলোও তালিকায় পিছিয়ে পড়েছে। অর্থ-সম্পদে এগিয়ে থাকলেও এই র‌্যাঙ্কিংয়ের একেবারে তলানিতে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়া।

২০১৩ সাল থেকে গত কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্যসেবার মান ও দক্ষতা যাচাইয়ের কাজ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য ব্লুমবার্গ হেলথ-এফিসিয়েন্সি ইনডেক্স। কোন দেশের স্বাস্থ্যব্যবস্থা সবচেয়ে ভাল সেবা দিচ্ছে তা নির্ধারণে সেসব দেশের স্বাস্থ্যখাতের ব্যয় ও নাগরিকদের গড় আয়ু খতিয়ে দেখে সংস্থাটি।

চলতি বছরের প্রতিবেদনে বিশ্বের বৃহত্তম ৫৭টি অর্থনৈতিক দেশে করোনায় মৃত্যুহার ও মহামারীকালীন জিডিপির অবস্থা অন্তর্ভূক্ত করা হয়েছে। প্রতিবেদন তৈরিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অন্তর্ভূক্ত করা হয়েছে।  ওই দেশগুলোর তালিকায় বাংলাদেশ নেই।

ইনডেক্সে দেখা যায়, মহামারীকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনায় বিশ্বের শীর্ষ ১০ দেশই এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।

স্বল্প গড় আয়ু, করোনাজনিত উচ্চ মৃত্যুহার ও দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে তালিকার সর্বনিম্নে অবস্থান করছে যুক্তরাষ্ট্র (৫৫), ব্রাজিল (৫৬) ও রাশিয়া (৫৩)। ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি রয়েছে ৩৪তম, ৪১তম ও ৪৬তম স্থানে।

গত সপ্তাহের (১২ ডিসেম্বর) এক রিপোর্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং বলেছেন, করোনা মহামারীর কারণে একটা গুরুতর সত্য প্রকাশ হয়ে পড়েছে। আর সেটা হচ্ছে, অর্থনীতির স্বাস্থ্য জনস্বাস্থ্যের ওপরই নির্ভরশীল। আর যথার্থ জনস্বাস্থ্য নির্ভর করে পর্যাপ্ত স্বাস্থ্যব্যয়ের ওপর।

তিনি আরও বলেন, সাধারণ সময়ে স্বাস্থ্যখাতে মাত্র ১ ডলার ব্যয় অর্থনীতিতে ২ থেকে ৪ ডলার হয়ে ফিরে আসে। উচ্চ ও মধ্য আয়ের দেশগুলোতে এই ১ ডলার ২০ গুণ বেশি হয়ে ফিরে আসতে পারে।

এদিকে বিশ্বের শীর্ষ জনবহুল দেশ চীন মহামারী পূর্ববর্তী স্বাস্থ্যসূচকে ২৫তম অবস্থানে থাকলেও কোভিড-১৯ প্রতিরোধী ব্যবস্থাপনার কারণে ১২তম স্থানে চলে আসে। ভাইরাসের এপিসেন্টার হলেও দেশটি সফলভাবে টেস্টিং, আইসোলেশন ও চিকিৎসা নিশ্চিত করে মৃত্যুহার এবং সংক্রমণ নিয়ন্ত্রণে রেখেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত