আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারল বিক্ষোভকারীরা

আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারল বিক্ষোভকারীরা

আজারবাইজানের সঙ্গে সংঘাতে নিহত আর্মেনিয়ার সেনাদের প্রতি সম্মান জানাতে শনিবার শোকযাত্রায় অংশ নেন আর্মেনীয় প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান।  এ সময় বিক্ষুব্ধরা তাকে উদ্দেশ্য করে ডিম ছুড়ে মারেন। পরে নিরাপত্তারক্ষীরা প্রধানমন্ত্রীকে ছাতা দিয়ে ঢেকে রাখেন। 

এদিকে আজারবাইজানের সঙ্গে ছয় সপ্তাহের যুদ্ধে নিহত আর্মেনীয় সেনাদের প্রতি শোক জানাতে কয়েক হাজার মানুষ রাজধানী ইয়েরেভানে জড়ো হন। তারা নিহত সেনাদের স্মরণে শোকযাত্রা করেন। এ শোকযাত্রা থেকেই তারা আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগ দাবি করেন। 

দেশটির জনগণের দাবি, আজারবাইজানের সঙ্গে যুদ্ধে আর্মেনিয়ার পরাজয় হয়েছে। এ চুক্তির ফলে আজারবাইজানের ভূখণ্ডগতভাবে জয় হয়েছে। 

আর্মেনিয়ার বিরোধী দল দাবি করছে, রাশিয়ার মধ্যস্থতায় নাগোরনো কারাবাখ নিয়ে আজারবাইজানের সঙ্গে চুক্তির ফলে পাশিনিয়ানের অদক্ষতাই দায়ী। সংঘাত ও সেনাসদস্যদের মৃত্যুর জন্য তারা আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর প্রদত্যাগের জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছে। 

শনিবার তিন দিনের শোকযাত্রার প্রথমদিন নেতৃত্ব দেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। এ সময় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

এ পদযাত্রার আগে ভিডিও কনফারেন্সে তিনি বলেন, সমগ্রজাতি একটি দুঃস্বপ্নের মধ্য দিয়ে গেছে এবং এটি অতিবাহিত করছে। কখনো কখনো মনে হয় আমাদের সব স্বপ্ন নষ্ট হয়ে গেছে এবং আমাদের আশা ধ্বংস হয়ে গেছে।  

শোকযাত্রায় প্রধানমন্ত্রী অংশগ্রহণের সময় বিরোধীরা অসন্তুষ্ট হন। তাকে উদ্দেশ্য করে বিক্ষোভকারী বলতে থাকেন, নিকোল তুমি বিশ্বাসঘাতক। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়ে পাশিনিয়ানকে যেতে সাহায্য করেন। নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে রাখেন। বিক্ষোভকারীদের ছোড়া ডিম থেকে প্রধানমন্ত্রীকে বাঁচাতে ছাতা দিয়ে ঢেকে রাখেন নিরাপত্তাকর্মীরা।  

দিনের শেষে প্রায় ২০ হাজার বিরোধীদলের সমর্থক সংঘাতে নিহতদের সম্মান জানাতে ইয়েরেভেনের গির্জায় জড়ো হন। 

সম্প্রতি মস্কোর মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চুক্তি হয়েছে। ফলে নাগোরনো-কারাবাখের আর্মেনীয়-বহুল এলাকার নিয়ন্ত্রণ ছাড়তে হয়েছে আর্মেনিয়াকে। এমনকি ১৯৯০-পরবর্তী সময়ে তারা যে ছয় জেলা অধিকার করেছিল, সেগুলোও আজারবাইজানকে দিয়ে দিতে হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত