আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

কতটা বৈচিত্র্যময় হবে বাইডেনের মন্ত্রীসভা!

কতটা বৈচিত্র্যময় হবে বাইডেনের মন্ত্রীসভা!



যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেনকে কৃষ্ণাঙ্গসহ অভিবাসীরা কতটা ভালোবাসেন তা ভালো করেই জানেন তিনি। বিশেষ করে কৃষ্ণাঙ্গদের কাছে তিনি ঋণীও বটে! ঋণের প্রতিদান হিসেবে জো বাইডেন বৈচিত্র্যময় মন্ত্রীসভা গঠনের অঙ্গীকার করেছেন। এখন পর্যন্ত তিনি অনেকটাই তার প্রতিশ্রুতির বাস্তবায়নের পথে।

মন্ত্রীসভায় নারী থেকে শুরু করে কৃষ্ণাঙ্গ, ল্যাটিনো ও অভিবাসীরা স্থান পেয়েছেন। যদিও এখন পর্যন্ত এশিয়ান-আমেরিকান কিংবা মুসলিমকে কোনো পদে মনোনয়ন দেওয়া হয়নি। আবার উদারপন্থী আমেরিকানরা মন্ত্রীসভা নিয়ে তাদের হতাশা প্রকাশ করেছেন। দেশটির প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন দুই শতাব্দী আগে বৈচিত্র্যময় কিংবা বহুত্ববাদী এই ধরনের শব্দ উল্লেখ করেননি। তবে তিনি এই ধরনের দৃষ্টিভঙ্গির কথা বলেছিলেন। ১৭৯১ সালে সব মন্ত্রীই শ্বেতাঙ্গ ও পুরুষ ছিল।

নানা জাতের মানুষ বাইডেনের মন্ত্রীসভায়

হোয়াইট হাউজের অভ্যন্তরীণ নীতিনির্ধারণী পরিষদের পরিচালক হিসেবে বাইডেন বেছে নিয়েছেন কৃষ্ণাঙ্গ নারী সুসান রাইসকে, যিনি বারাক ওবামার সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। এর আগে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অবসরপ্রাপ্ত আর্মি জেনারেল লয়েড অস্টিনের নাম ঘোষণা করেন বাইডেন। অস্টিনই হতে যাচ্ছেন প্রথম মার্কিন কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী। এছাড়া আরো কয়েকজন কৃষ্ণাঙ্গ জায়গা পেতে যাচ্ছেন বাইডেনের প্রশাসনে। এর মধ্যে ট্রেজারি বিভাগের দায়িত্ব পাচ্ছেন কৃষ্ণাঙ্গ নারী জানেট ইয়েলেন।

প্রথম হিস্পানিক হিসেবে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাবেন জাভিয়ের বেকেরা। হোমল্যান্ড সিকিউরিটির প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন কিউবান বংশোদ্ভূত আইনজীবী, প্রথম ল্যাটিনো এবং প্রথম অভিবাসী আলেজান্দ্রো মায়োর্কাস। এছাড়া প্রথম আফ্রিকান-আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সভাপতির দায়িত্ব পাচ্ছেন সেসিলিয়া রোসে। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবেও কৃষ্ণাঙ্গ থমাস গ্রিনফিল্ডকে বেছে নিয়েছেন বাইডেন। জাতীয় গোয়েন্দা পরিচালক পদে নারী অ্যাভ্রিল হেইনসকে মনোনয়ন দিয়েছেন বাইডেন। সর্বশেষ শুক্রবার জানা যায়, ২০২১ সালে আমেরিকা প্রথম আদিবাসী এক নারীকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে পাচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত