আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

সবার জন্য উন্মুক্ত বিশ্বের প্রথম ‘কুরআনিক পার্ক’

সবার জন্য উন্মুক্ত বিশ্বের প্রথম ‘কুরআনিক পার্ক’

বিশ্বে প্রথমবারের মতো পবিত্র কুরআন মাজিদের আলোকে নির্মিত এক পার্ক চালু করলো সংযুক্ত আরব আমিরাত। দেশটির অন্যতম পর্যটন সমৃদ্ধ ও বাণিজ্যিক শহর দুবাইয়ের আল-খাওয়ানিজ অঞ্চলে ‘কুরআনিক পার্ক’ নামের এই উদ্যানটি গত ২৯ মার্চ উদ্বোধন করা হয়।

আকর্ষণীয় এই পার্কে প্রবেশে কোনও ধরণের ফী দিতে হবে না কাউকেই। এমনটাই জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে- আল-খাওয়ানিজ অঞ্চলে ৬৪ হেক্টর জমির ওপর কুরআনে বর্ণিত বিভিন্ন ঘটনা ও বিষয়ের আদলে গড়ে তোলা হয়েছে পার্কটি।

ইসলাম ধর্ম ও কুরআন সম্পর্কে মানুষকে প্রকৃত ধারণা দিতে এই অভিনব পন্থা অবলম্বন করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। ইসলাম ছাড়াও অন্যান্য ধর্মের অনুসারী ও সংস্কৃতির মানুষের কাছে এই পবিত্র কিতাবের সৌন্দর্য্য ও অলৌকিকতা উপস্থাপনের জন্যই এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

দুবাইভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে- বিনামূল্যে পার্কটিতে প্রবেশের সুযোগ করে দেয়া হয়েছে। এছাড়া পার্কটি শুধু মুসলিম দের জন্য নয়, সব ধর্মের মানুষদের জন্য এটি উন্মুক্ত। পার্কটির মাধ্যমে ইসলামের অর্জনগুলো মানুষ ভালোভাবে জানতে পারবে বলে কর্তৃপক্ষের দাবি।

জানা যায়- পবিত্র কুরআনে উল্লেখিত ৫৪টি গাছের সমন্বয়ে ১২টি উদ্যান রয়েছে পার্কটিতে। এছাড়া এতে কৃত্রিম হ্রদও তৈরি করা হয়েছে। পার্কটিতে রয়েছে মূল প্রবেশদ্বার, প্রশাসনিক ভবন, ইসলামিক বাগান, শিশুদের খেলার স্থান, দর্শনীয় স্থান, উন্মুক্ত আঙ্গিনা এবং কুরআনের অলৌকিক ঘটনার বর্ণনাসমৃদ্ধ এলাকা।

এছাড়া পার্কে দর্শনার্থীদের সুবিধার্থে কোরআনের প্রাসঙ্গিক আয়াত ও ঘটনা লিখে দেয়া হয়েছ প্রতিটি নির্মাণের পাশে। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে এখানে তৈরি করা হয়েছে ডিজিটাল থিয়েটার। যেখানে প্রদর্শন করা হবে ইসলামী ইতিহাসের বিভিন্ন ঘটনা অবলম্বনে নির্মিত ভিডিও চিত্র।

কুরআন পার্কে আরও রয়েছে- আকর্ষণীয় ফটক, ঝর্ণা, কাঁচের বিল্ডিং, মরুদ্যান, রানিং ট্র্যাক, সাইকেলিং ট্র্যাকসহ নানা ধরণের স্থাপনা ও আয়োজন। পার্কটি নির্মাণে দুবাই মুদ্রায় ২৭ মিলিয়ন অর্থ ব্যয় করা হয়েছে বলে জানা গেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত