আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

পাকিস্তানে মন্দিরে হামলা-ভাঙচুর

পাকিস্তানে মন্দিরে হামলা-ভাঙচুর

পাকিস্তানে উত্তর-পশ্চিমের রাজ্যে খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় হিন্দুদের এক মন্দিরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার জন্য এখন পর্যন্ত ২৬ জনকে আটক করা হয়েছে। বুধবার অভিযুক্তরা এ সহিংসতা ঘটায় বলে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

স্থানীয় পুলিশ কর্মকর্তা রহমতুল্লাহ ওয়াজির বলেন, আদালতের নির্দেশে মন্দির সম্প্রসারণের কাজ চলছিল সেখানে। সেটির বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ করবেন বলে কর্তৃপক্ষকে জানিয়েছিলেন স্থানীয় মুসলিম নেতারা। কিন্তু বিক্ষোভের সময় তারা উসকানিমূলক বক্তব্য দিতে শুরু করেন। এর পরই উত্তেজিত নেতা ও কর্মীরা মন্দিরে আগুন ধরিয়ে দেয় এবং কেউ কেউ হাতুড়ি দিয়ে দেয়াল ভেঙে দেন। হামলার ভিডিও ফুটেজে এমনটাই দেখতে প্যেছি আমরা।

ফজল নামের আরেক পুলিশ কর্মকর্তা বলেন, হামলার অভিযোগে এখন পর্যন্ত ২৬ জনকে আটক করা হয়েছে এবং আরো ৫০ জনের খোঁজ অব্যাহত আছে।

পাকিস্তানের ধর্মমন্ত্রী নুরুল হক কাদরি এই হামলাকে 'ধর্মীয় সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র' মন্তব্য করে এক টুইটে বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের প্রার্থনাস্থলে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং ইসলামও এটা কোনোভাবে সমর্থন করে না। সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা ধর্মীয়, সাংবিধানিক, নৈতিক ও জাতীয় দায়িত্ব।

পাকিস্তানের প্রাচীন শহর পেশোয়ার থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত কারাক জেলা। সেখানে ১৯ শতকের শুরুর দিকে মন্দিরটি স্থাপিত হয়েছিল। ১৯৯৭ সালে হামলা চালিয়ে মন্দিরটি ভাঙচুর করে দুর্বৃত্তরা। এরপর ২০১৫ সালে এক আদেশে এটি পুনঃর্নিমাণের ঘোষণা দিয়ে রায় দেন সুপ্রিম কোর্ট।

শেয়ার করুন

পাঠকের মতামত