আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

কেড়ে নেওয়া হলো ট্রাম্পের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি

কেড়ে নেওয়া হলো ট্রাম্পের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি

মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিল করেছে যুক্তরাষ্ট্রের লিহাই বিশ্ববিদ্যালয়। ৩০ বছর আগে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে এই সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়। সে সময় তিনি বিশ্ববিদ্যালয়ে ভাষণও দিয়েছিলেন।

মার্কিন সংসদ ভবন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের ব্যাপক হামলা ও হতাহতের ঘটনার পর ট্রাম্প নিজ দেশে ক্রমেই আরও একঘরে হয়ে পড়ছেন। এরই ধারাবাহিকতায় তার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিও কেড়ে নেওয়া হলো।

লিহাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ডোনাল্ড ট্রাম্পের ডিগ্রিটি বাতিল করা হয়েছে। এ বিষয়ে আর ব্যাখ্যা দেয়নি তারা।

ক্যাপিটল হিলে সাম্প্রতিক হামলায় পুলিশসহ অন্তত ৫ জন নিহত হয়েছে। হামলায় উসকানি দেওয়ার কারণে তাকে আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া অভিশংসন করার পরিকল্পনাও চূড়ান্ত করতে যাচ্ছে ডেমোক্র্যাট নেতারা।

এর আগে টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। ট্রাম্প কিছু একটা হলেই সঙ্গে সঙ্গে টুইট করতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। সমালোচকরা বলছেন, টুইটার অ্যাকাউন্ট বন্ধ হওয়ায় নিশ্চয় খুব খারাপ সময় যাচ্ছে ট্রাম্পের!

এরইমধ্যে তার নিজ দলের অনেক নেতা ট্রাম্পের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন এবং অভিশংসন বা ইমপিচমেন্টের পক্ষে মত দিয়েছেন। তার কাছ থেকে পরমাণু অস্ত্রের কোড কেড়ে নেয়ার দাবিও জোরালো হচ্ছে।

আগামী ২০ জানুয়ারি ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হতে যাচ্ছে। কিন্তু পাগলামির কারণে এর আগেই তার অপসারণ চাচ্ছেন বেশিরভাগ মার্কিন নাগরিক। পার্সটুডে।

শেয়ার করুন

পাঠকের মতামত