আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া প্রতিবাদ বাংলাদেশের

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া প্রতিবাদ বাংলাদেশের

বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, একজন জ্যেষ্ঠ নেতার কাছ থেকে এ ধরনের দায়িত্বহীন বক্তব্য দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য। পম্পেও বলেছেন, বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন আল কায়েদা নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে এবং ভুল ধারণাবশত তিনি মনে করছেন যে, ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড ঘটতে পারে। একজন নেতৃস্থানীয় নেতার কাছ থেকে এ ধরনের দায়িত্বহীন মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।’

বিবৃতিতে আরও বলা হয়, “যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক আল কায়েদার কার্যক্রম পরিচালনার সম্ভাব্য ক্ষেত্র হিসাবে বাংলাদেশকে উল্লেখ করা ভিত্তিহীন ও প্রমাণহীন। এ ধরনের দাবি যদি প্রমাণিত হয়, তা মোকাবেলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বাংলাদেশ সরকার। যদি জল্পনার উপর ভিত্তি করে এ ধরনের বক্তব্য দেওয়া হয়, বাংলাদেশ এটাকে দুর্ভাগ্যজনক হিসাবে বিবেচনা করছে, বিশেষ করে এমন সময়ে যখন দু’টি বন্ধু দেশ পারস্পরিক মূল্যবোধ, শান্তি ও একীভূত লক্ষ্যের উপর ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিচ্ছে।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত