আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

কী আছে সু চির ভাগ্যে?

কী আছে সু চির ভাগ্যে?

অং সান সু চি ও প্রেসিডেন্ট উইং মিন্টসহ সিনিয়র নেতাদের গ্রেফতার করে সামরিক শাসন জারি করে মিয়ানমারের সেনাবাহিনী। এর মধ্য দিয়ে সু চি ও মিয়ানমারের ভাগ্য একই সুতোয় ঝুলে গেল।

৭৫ বছর বয়সি সু চি দীর্ঘদিন আটকাবস্থায় কাটিয়েছেন। তার কয়েক দশকের সংগ্রামের পর ২০১৫ সালে মিয়ানমারে সামরিক শাসন সরিয়ে গণতন্ত্র আসে।

কিন্তু মাত্র এক মেয়াদ ক্ষমতায় থেকে দ্বিতীয় মেয়াদে আরও বেশি আসন নিয়ে ফিরে এসেই সামরিক অভ্যুত্থান ও গ্রেফতারের মুখে পড়লেন সু চি। খবর এএফপি, বিবিসি, ইরাওয়াদ্দির।

সু চির বাবা অং সানের স্বপ্ন ছিল মিয়ানমারের স্বাধীনতা অর্জন। ব্রিটিশ ও জাপানি বাহিনীর সঙ্গে লড়ে সেই আসা পূর্ণ করেছেন তিনি। স্বাধীন মিয়ানমার প্রতিষ্ঠা করেছেন।

তারপর থেকে সামরিক শাসনের জাঁতাকলে মিয়ানমার। মেয়ে সু চির স্বপ্ন বাবার স্বাধীনতা এনে দেওয়া দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। এ জন্য ১৯৮৮ সালে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নামে দল গঠন করেন।

১৫ বছরের গৃহবন্দিত্ব ও সংগ্রামের পর ২০১৫ সালে ক্ষমতায় আসে। প্রথমবার সামরিক বাহিনীর সঙ্গে লিয়াজোঁ করে চলতে হয়।

দ্বিতীয় বার ৪৭৬ আসনের মধ্যে ৩৮৬টি পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পায় এনএলডি। সুযোগ আসে স্বপ্নের গণতন্ত্রের পক্ষে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার। কিন্তু সংসদ প্রথম অধিবেশন বসার আগেই সেনাবাহিনীর হাতে গ্রেফতার হন সু চি।

শারীরিকভাবে ফিট থাকলেও বয়সজনিত কারণে সু চির ভাগ্যে কী ঘটে সেটা সময়ই বলে দেবে। একই কথা প্রযোজ্য খোদ মিয়ানমারের বেলায়ও।

কারণ সু চি ছাড়া সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মতো তেমন কোনো জনপ্রিয় নেতা নেই। ব্যাপক জনপ্রিয় সু চি ‘মাদার সু’ হিসাবে পরিচিত। তার জন্ম ১৯ জুন ১৯৪৫। বর্তমানে বয়স ৭৫ বছর।

সু চিকে আটক করে সামরিক শাসন জারির পর সেনাবাহিনী এক বছরের জরুরি অবস্থা জারি করেছে। এক বছরের মধ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছে।

কিন্তু সব সামরিক বাহিনীই অভ্যুত্থানের পর এসব কথা বলে থাকে। ধীরে ধীরে নিয়ন্ত্রণ জোরদার করে জেঁকে বসে ক্ষমতায়। এ কারণে সু চির ভাগ্য নিয়ে উদ্বেগ।

শেষ পর্যন্ত তিনি দ্রুত মুক্তি পাবেন? তার বিরুদ্ধে কোনো মামলা হবে? তার আটকাদেশ কি আগেরবারের মতো দীর্ঘমেয়াদি হবে?

পশ্চিমা দেশগুলোর মতো চীন ও ভারত কি মিয়ানমারের গণতন্ত্রের পক্ষে শক্ত অবস্থান নেবে? এসব প্রশ্নের উত্তরের সঙ্গে অনেক কিছু জড়িত।

এসব বিষয় জানার আগ পর্যন্ত সু চি ও মিয়ানমারের ভাগ্য ঝুলন্ত অবস্থায় থাকবে।

শেয়ার করুন

পাঠকের মতামত