আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বিচ্ছেদের পথে হলিউডের ব্র্যাঞ্জেলিনা জুটি

বিচ্ছেদের পথে হলিউডের ব্র্যাঞ্জেলিনা জুটি

বিশ্বের সব থেকে 'হট কাপল' হিসাবে যদি কোনও জুটির কথা বলা হয়, তবে একশো জনের মধ্যে ৯৫ জনই এঁদের কথা বলবেন। এক দশক এক সঙ্গে থাকার পর 'মোস্ট টক্‌ড অ্যাবাউট' কাপল ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলি কি শেষ পর্যন্ত বিচ্ছেদের পথেই হাঁটবেন? এটাই এখন হলিউডে রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে।
ইন টাচ্ উইকলি-র পরবর্তী সংখ্যা যা জুলাই মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে, তাতে এ নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পত্রিকা সূত্রে জানা যাচ্ছে, অ্যাঞ্জেলিনার পরবর্তী ছবি 'বাই দ্য সি'-এর সেটেই নাকি এ নিয়ে দু'জনের মধ্যে প্রকাশ্যেই কথা হয়। তাঁরা দু'জনেই এ ব্যাপারে মানসিক প্রস্তুতিও নাকি নিয়েছেন। এ বছরের শেষেই নাকি তাঁরা ঘোষণাও করতে চলেছেন বিচ্ছেদের কথা। আরও জানা যাচ্ছে, ডিভোর্সের ব্যাপারে বেশি আগ্রহ দেখিয়েছেন ব্র্যাড। কারণ অ্যাঞ্জেলিনা নাকি তাঁর সব ব্যাপারই নিয়ন্ত্রণ করেন। এটি এক সময় বেশ ভালো লাগত ব্র্যাডের। কিন্তু এখন এটাই এখন 'ফাঁস হয়ে চেপে বসছে'। অন্তত নিকটজনের কাছে এমনটাই বলেছেন ব্র্যাড। প্রসঙ্গত, প্রায় ৯ বছর এক সঙ্গে থাকার পর গত বছর অগস্টে তাঁরা গাটছড়া বাঁধেন।
এই ছবিটির গল্প, চিত্রনাট্য এবং পরিচালনা সবটাই দেখছেন অ্যাঞ্জেলিনা। ছবিটি তাঁর খুব কাছের। এ ছবিতে অভিনয়ও করছেন স্বামী-স্ত্রী। অ্যাঞ্জেলিনা নাকি ব্র্যাড-কে অনুরোধ করেছেন, যাতে ছবিটি শেষ হওয়া পর্যন্ত তাঁরা এক সঙ্গেই থাকেন। শোনা যাচ্ছে ব্র্যাড রাজিও হন তাতে। দুই পরিবারের আত্মীয়রা এতে একটু আশার আলো দেখতে পাচ্ছেন। যদি এই সময়কে তাঁরা ভালোভাবে ব্যবহার করেন, তবে বিচ্ছেদের কালো মেঘ কেটেও যাতে পারে বলে আশা করছেন সকলে।

শেয়ার করুন

পাঠকের মতামত