আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

লাদেন হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধের পরিকল্পনা তালেবানদের

লাদেন হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধের পরিকল্পনা তালেবানদের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে হত্যা করা হয় আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে। ওবামার ডেমোক্রেট দলের জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারো যুদ্ধ শুরুর পরিকল্পনা করছে তালেবানরা। এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার।

তালেবানদের মিডিয়া ইউনিটের কর্মকর্তা আল এমারাহ সম্প্রতি একটি টুইট বার্তায় বলেন, বাইডেন লাদেন হত্যার সময় ওবামা প্রশাসনে কর্মরত ছিলেন।

শুক্রবার তালেবানদের পক্ষ থেকে সতর্ক করে বলা হয় যে চলতি মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে সেনা না প্রত্যাহার করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড়ো যুদ্ধ হবে। কারণ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করা চুক্তি অনুযায়ী মে নাগাদ আফগানিস্তান থেকে সকল সেনা প্রত্যহার করার কথা ছিল যুক্ত্রাষ্ট্রের।

বর্তমানে যুক্তরাষ্ট্রে আড়াই হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছেন। ২০০১ সালের পর এটি আফগানিস্তানে থাকা সবচেয়ে কম মার্কিন সেনা।

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, আফগানিস্তানে ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রায় ২ হাজার ৩০০ সেনার মৃত্যু ঝয়েছে।

২০১১ সালের ২ মে পাকিস্তানে অভিযান চালিয়ে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়৷

শেয়ার করুন

পাঠকের মতামত