আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মিয়ানমারে নতুন নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর: সেনাবাহিনী

মিয়ানমারে নতুন নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর: সেনাবাহিনী

নতুন নির্বাচন দিয়ে জয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে আবারও প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমারের সেনা সরকার। মঙ্গলবার জান্তা সরকারের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন সংবাদ সম্মেলনে এ প্রতিশ্রুতি দেন। বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিলে সামরিক সরকারকে এর কঠিন মূল্য চুকাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ।

একদিকে সামরিক শাসকের রক্তচক্ষু হুমকি; অন্যদিকে রাজপেথ অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ। এটা নিত্যচিত্র মিয়ানমারে। রাস্তায় সাঁজোয়া যান ও সেনাদের উপস্থিতি থাকলেও ইয়াঙ্গুন ও দক্ষিণাঞ্চলীয় একটি শহরের রেললাইন বন্ধ করে দেয় তারা। প্রায় ৩০ জন বৌদ্ধ ভিক্ষু অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে প্রার্থনার মাধ্যমে।

এদিকে, বিক্ষোভকারীদের ওপর সহিংস হলে জান্তা সরকারকে তার জবাব দেয়া হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সোমবার মিয়ানমারের সামরিক জান্তার উপ প্রধানকে ফোন করে সতর্ক করেন জাতিসংঘের বিশেষ দূত ক্রিশ্টিনা শরনার বার্গনার। সেনাবাহিনীকে মানবাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানোর পাশাপাশি ইন্টারনেট বন্ধ রাখা নিয়েও সতর্ক করেছেন তিনি।

এর আগে, বিক্ষোভকারীদের ২০ বছররে কারাদণ্ডের হুঁশিয়ারি দিয়েছিল জান্তা সরকার। এছাড়াও মঙ্গলবার সকালে আবারও ইন্টারনেট বন্ধ করে দেয়। যদিও তা পুনরায় চালু করা হয়।

জাতিসংঘের হুঁশিয়ারির পর প্রথমবাবের মতো সংবাদ সম্মেলন করল সেনা সরকার। প্রতিশ্রুতি দিলেন দেবেন নতুন নির্বাচন, জয়ী দলের কাছে হবে ক্ষমতা হস্তান্তর। তবে নির্দিষ্ট কোনও তারিখ ঘোষণা করে নি সেনা সরকার। আন্দোলনকারীদের ওপর চড়াও হওয়া নিয়েও সাফাই দিয়েছেন সেনামুখপাত্র।

সেনাবাহিনীর মুখপাত্র জো মিন তুন বলেন, 'আমরা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাই না। অবশ্যই সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়ীদের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। বিক্ষোভকারীরা শান্তির চেয়ে হিংস্র হয়ে উঠছে। তারা সহিংসতায় প্ররোচিত করছে এবং বেসামরিক কর্মচারীদের ওপর চাপ প্রয়োগ করছে।'

অন্যদিকে, মিয়ানমারের ক্ষমতাচ্যুত ও আটক স্টেট কাউন্সেলর অং সান সু চি'র বিরুদ্ধে দুর্যোগ আইন অমান্য করার দায়ে মঙ্গলবার দ্বিতীয় অভিযোগ দায়ের করেছে পুলিশ। এর আগে, তার বিরুদ্ধে আমদানি-রপ্তানি নীতি লঙ্ঘন ও অবৈধ যোগাযোগ যন্ত্র রাখার দায়ে অভিযোগ দায়ের করা হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত