আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে গুলি, নিহত ২

মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে গুলি, নিহত ২

মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে সামরিক শাসনবিরোধী বিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশ। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স মান্দালয়ের স্বেচ্ছাসেবী জরুরি সেবাবিষয়ক সংস্থার বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতার দখল নেয় দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে টানা গণবিক্ষোভ করছে দেশটির লাখো মানুষ। বড় বড় শহরের পাশাপাশি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন অঞ্চলেও। এরই অংশ হিসেবে আজ মান্দালয়ে বিক্ষোভ করার সময় পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছেন।

খবরে বলা হয়, মান্দালয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ অভ্যুত্থানবিরোধীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস এবং সরাসরি গুলিবর্ষণ করে। মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যম ভয়েস অব মিয়ানমারের সহযোগী সম্পাদক লিন খাইং ও মান্দালয়ের স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা বলেছেন, মারা যাওয়া দুইজনের মধ্যে একজন মাথায় আঘাত পেয়েছেন।

অন্য আরেকজন বুকে গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তিনিও মারা যান বলে জানিয়েছে শহরটির স্বেচ্ছাসেবী একজন চিকিৎসক। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের মন্তব্য পাওয়া যায়নি।

মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি সরকারকে সেনাবাহিনী উৎখাতের পর থেকে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ প্রশমনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দেশটির সেনাবাহিনী নির্বাচনের মাধ্যমে বিজয়ীর হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিলেও তা নিয়ে বিক্ষোভকারীদের সন্দেহ রয়েছে।

গত সপ্তাহে দেশটির রাজধানী নেইপিদোতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছুঁড়লে মিওয়ে থেওয়ে থেওয়ে খাইংয়ে নামের এক তরুণীর মাথায় গুলি লাগে। পরে গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত