আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

কঙ্গোতে সন্ত্রাসী হামলায় ইতালির রাষ্ট্রদূত নিহত

কঙ্গোতে সন্ত্রাসী হামলায় ইতালির রাষ্ট্রদূত নিহত

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের গাড়ি বহরে হামলায় ইতালির রাষ্ট্রদূতসহ তিনজন নিহত হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, পূর্ব কঙ্গোতে ইতালির রাষ্ট্রদূত সামরিক বাহিনীর সদস্যের সঙ্গে ভ্রমণ করছিলেন। এসময় তাদের গাড়ি বহরে হামলা হয়। এতে ইতালির রাষ্ট্রদূত লুকা অ্যাটানাসিওসহ আরও দুইজন নিহত হয়। ইতালির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে রাষ্ট্রদূত হত্যার বিষয়টি নিশ্চিত করেছে।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, পূর্ব অঞ্চলের আঞ্চলিক রাজধানী গোমার নিকট স্থানীয় সময় বেলা ১০টা ১৫ মিনিটের দিকে অজ্ঞাত হামলাকারীরা অপহরণের উদ্দেশ্যে ওই হামলা করে। তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

বিবৃতিতে ইতালির পররাষ্ট্রমন্ত্রণালয় বলে, গভীর বেদনার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রণালয় কঙ্গোর গোমা এলাকায় ইতালিয়ান রাষ্ট্রদূত লুকা অ্যাটানাসিও‘র এবং কারাবিনিয়েরির এক পুলিশ কর্মকর্তার নিহতের খবর নিশ্চিত করছে।

বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্রদূত এবং ওই সেনা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের সংস্থা মনুসকোর মিশন প্রতিষ্ঠা উপলক্ষ্যে একটি বহরে ভ্রমণ করছিলেন।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্যানুসারে, রাষ্ট্রদূত অ্যাটানসিও ২০১৭ সালে কঙ্গোতে ইতালির মিশন প্রধান ছিলেন। ২০১৯ সালে তাকে রাষ্ট্রদূত করা হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত