আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

ভারতও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবে: হাইকমিশনার

ভারতও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবে: হাইকমিশনার

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বাংলাদেশের পাশাপাশি ভারতও উদযাপন করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে, ভারতীয় হাইকমিশনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের মিডিয়া সেন্টার সংস্কারের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, আমি আশা করি এ মিডিয়া সেন্টার আপনাদের কাজে সহযোগিতা করবে। সাংবাদিকদের ভূমিকা সব সময়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মিডিয়া ভাইব্রান্ট, ফ্রি, কালারফুল ও ভোকাল। আমরা সবসময়ে মিডিয়ার প্রতি খেয়াল করি।

বিক্রম দোরাইস্বামী বলেন, প্রেস ক্লাব সাংবাদিকদের পেশাগত কাজে ভূমিকা রাখছে। এখানে শুধু সাংবাদিকই নয় কবি, লেখক, চলচ্চিত্র নির্মাতারাও রয়েছেন। আমরা প্রেস ক্লাবের মিডিয়া সেন্টারের উন্নয়ন কাজের সহযোগী হতে পেরে আনন্দবোধ করছি। যদি আমরা সুযোগ পাই আগামীতে আরও ভূমিকা রাখব।

তিনি বলেন, ১৯৭১ সাল থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ভারতের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ সহযোগী। একাত্তর সালে যে সম্পর্ক হয়েছিল, সেটি এখনো রয়েছে। ভবিষ্যতে এ দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে। আর এ বছর বাংলাদেশের স্বাধীনতার যে সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে সেই আয়োজন দুই দেশ একসঙ্গে উদযাপন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, মুক্তিযুদ্ধের সময়ে থেকেই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক। সে সম্পর্ক এখন সবচেয়ে ভালো পর‌্যায়ে রয়েছে। সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক রয়েছে। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যেও সম্পর্কের উন্নয়ন করতে হবে। সে সঙ্গে দুই দেশের গণমাধ্যমের মধ্যেও সহযোগিতা বাড়াতে হবে।

এ সময় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সিনিয়র সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বর্তমানে মিডিয়া সেন্টারে ৩৪টি কম্পিউটার ইন্টারনেট সুবিধাসহ চালু রয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই



শেয়ার করুন

পাঠকের মতামত