আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

কলকাতায় আর্টভার্স-এর চিত্র, ভাস্কর্য এবং ফটোগ্রাফির তৃতীয় প্রদর্শনী

কলকাতায় আর্টভার্স-এর চিত্র, ভাস্কর্য এবং ফটোগ্রাফির তৃতীয় প্রদর্শনী

কলকাতার আইসিসিআর-এর প্রায় সাড়ে চার হাজার স্কোয়ার ফুটের সুবিশাল নন্দলাল বোস গ্যালারিতে তিন দিন ধরে হয়ে গেল আর্টভার্স-এর তৃতীয় প্রদর্শনী--- স্প্রিং কালার ফিয়েস্তা।

মোট ৬৮ জন চিত্রশিল্পী, ভাস্কর্য এবং স্থিরচিত্রীর একশো ষাটটি অসামান্য শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে এখানে।

এই বর্ণময় অভিজাত প্রদর্শনীর উদ্বোধনে হাজির ছিলেন  বিশিষ্ট অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, গভরমেন্ট আর্ট কলেজের প্রাক্তন প্রিন্সিপাল শিল্পী দিপালী ভট্টাচার্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলা বাদক পণ্ডিত মল্লার ঘোষ, আইসিসিআর-এর প্রাক্তন রিজিওনাল ডিরেক্টর গৌতম দে, আইসিসিআর-এর রিজিওনাল ডিরেক্টর আর এন গোস্বামী, মেট্রো রেলের ডিজিএম প্রত্যুষ কুমার ঘোষ, বিশিষ্ট কথাসাহিত্যিক সিদ্ধার্থ সিংহ-সহ আরও অনেক বিশিষ্ট জন।

প্রথম দিন থেকেই উপচে পড়া ভিড় দেখে 'গড : এনসিয়েন্ট এলিয়েন অর আ মিথ'-খ্যাত আর্টভার্সের প্রেসিডেন্ট শুভঙ্কর সিংহ এ দিন সাংবাদিক বৈঠকে জানান, এ ভাবে যে সাড়া পাব আমি কল্পনাও করতে পারিনি। আমাদের এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন ভারতের বিভিন্ন প্রান্তের  শিল্পীরা। আগ্রহ থাকলেও দূরত্বের কারণে অনেকেই অংশগ্রহণ করতে পারেননি। তাই তাঁদের কথা ভেবেই আমি সিদ্ধান্ত নিয়েছি, এ বার শুধু আর কলকাতার মধ্যে আর্টভার্স সীমাবদ্ধ রাখব না। বরং আর্টভার্স পৌঁছে যাবে সেই সব শিল্পীদের কাছে। তাঁদের রাজ্যে। সেখানকার শিল্পীদের নিয়ে ওখানেই প্রদর্শনীর আয়োজন করবে আর্টভার্স।

এই উৎসবে যেমন ধরা পড়েছে চিত্রশিল্পীদের তুলিতে নিসর্গ, প্রকৃতি, প্রেম, হিংসা। বাহারি রঙের ছোঁয়া। ঠিক তেমনি ভাস্কর্যশিল্পীদের হাতের কারুকার্যে ফুটে উঠেছে নানান চিন্তার উৎস।  স্থিরচিত্রীদের ক্যামেরায় ধরা পড়েছে বুক বিদীর্ণ করা, চমকে দেওয়া এক-একটি ঘটনার মুহূর্ত।

এই স্প্রিং কালার ফিয়েস্তায় যাঁরা নজর কেড়েছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জয়িতা চাটার্জি, আকাশ ফাতওয়ানি, সৌম্য ভট্টাচার্য, রক্তিমাভ ঘোষ দস্তিদার, জয়িতা কুণ্ডু, অরিন্দম নন্দী, অপরাজিতা রাই, ইন্দ্রজিৎ সুর, দিব্য মুখার্জি, সিদ্ধার্থ ব্যানার্জির মতো নবাগত অথচ প্রতিশ্রুতিমান শিল্পীরা। যাঁরা আগামী দিনে তাঁদের নিত্য নতুন কাজের মধ্য দিয়ে এই পৃথিবীতে একটি আঁচড় রেখে যাবেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত